টাঙ্গাইলে ভূমি প্রতারক চক্রের ৩ সদস্য আটক
সারাদেশ

টাঙ্গাইলে ভূমি প্রতারক চক্রের ৩ সদস্য আটক

খায়রুল খন্দকার, টাঙ্গাইল : টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া হাট বাইপাস এলাকার আনোয়ারা ফিলিং স্টেশনের পাশে অভিযান চালিয়ে আন্ত:জেলা ভূমি প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব-১২।

আরও পড়ুন : গ্রেফতারে পূর্বানুমতির বিধান বাতিল

বুধবার (২৪ আগষ্ট) রাতে সদর উপজেলায় অভিযান চালান র‌্যাব-১২ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

আন্ত:জেলা ভূমি প্রতারক চক্রের আটককৃত সদস্যরা হলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঝড়কা (ভামীকাত্রা) গ্রামের স্বর্গীয় নিতাই চন্দ্র পালের ছেলে মনোরঞ্জন পাল (৩৮), সদর উপজেলার অলোয়া গ্রামের রূপচান মিয়ার ছেলে হাসেন আলী (৩৮) এবং শহরের আকুরটাকুর পাড়ার মৃত দারোগ আলীর ছেলে ফজলুর রহমান (৬৭)।

বৃহস্পতিবার (২৫ আগষ্ট) সকালে র‌্যাব-১২ জানায়, গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান ও স্কোয়াড কমান্ডার এএসপি এরশাদুর রহমানের নেতৃত্বে একদল র‌্যাব সদস্য করটিয়া হাট বাইপাসে আনোয়ারা ফিলিং স্টেশনের পাশে অভিযান চালায়।

আরও পড়ুন : ভারতে ট্রাক-জিপের সংঘর্ষে নিহত ৯

অভিযানে ভূমি প্রতারণার নানা কাগজপত্র ও সিলসহ উল্লেখিত তিন ব্যক্তিকে আটক করা হয়। তাদের কাছ থেকে ভূমির ‘ডুপ্লিকেট কার্বন রশিদ বহি’ (ডিসিআর) এর ৭২টি নকল (জাল) কপি, টাঙ্গাইল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তার নকল (জাল) দাপ্তরিক ১১টি সিল এবং মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব-১২ আরও জানায়, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজসে বিভিন্ন সরকারি কর্মকর্তার নকল (জাল) দাপ্তরিক সিল ও সাক্ষর ব্যবহার করে লোকজনকে সরকারি জমি পাইয়ে দেওয়ার ভুয়া বন্দোবস্তপত্র, জমির খারিজ করার নকল কপি দিয়ে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

আরও পড়ুন : ওয়াসা এমডির ব্যাংক হিসাব তলব

তারা করটিয়া হাটের সরকারি খাস ভূমিতে ভিটি (বন্দোবস্ত/দোকানের পজিশন) বরাদ্দের নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। তাদের নামে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা