সারাদেশ

ব্যবসায়ী ও বৃদ্ধের লাশ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে এক ব্যবসায়ী ও সেনবাগ উপজেলা থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হচ্ছেন, চাটখিল উপজেলার হীরাপুর গ্রামের মিদ্দা বাড়ির আবুল কাশেমের ছেলে মহসিন হোসেন ওরফে কালা মিয়া (৩৬)। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। অপর ব্যক্তি সেনবাগ উপজেলার রাজারামপুর গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে মো.মহিন উদ্দিন (৭৫)।

আরও পড়ুন : সরকারি কর্মচারী গ্রেফতারে পূর্বানুমতির বিধান বাতিল

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালের দিকে পৃথক স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। স্থানীয়দের ভাষ্যমতে দুইজনের মৃত্যুই রহস্যজনক। পুলিশ সূত্রে জানা যায়, চাটখিল উপজেলার ফার্নিচার দোকানদার মহসিন গতকাল সন্ধ্যায় তার ফার্নিচার দোকান থেকে বের হয়ে যান। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি।

বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে চাটখিল উপজেলার ৪ নং বদলকোট ইউনিয়নের রেজ্জাকপুর সাতবাড়িয়া সড়কের পাশে মহসিনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ব্যবসায়ী মহসিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে সামান্য আঘাতের চিহৃ রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, কে বা কাহারা তাকে হত্যা করে এখানে লাশ ফেলে যায়।

পরিদর্শক তদন্ত আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

অন্যদিকে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সেবারহাট পশ্চিম বাজার সংলগ্ন মজু মিয়ার বাড়ির সামনের পুকুর থেকে বৃদ্ধ মো. মহিন উদ্দিনের ভাসমান মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে সকাল ১০টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : ঢাকা-নয়াদিল্লি নদী কমিশনের বৈঠক

ওসি আরও জানায়, বৃদ্ধ মহসিন ভারসাম্যহীন এবং মৃগী রোগে আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, ফজরের নামাজ পড়তে গিয়ে তিনি পানিতে পড়ে ডুবে মারা যান। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা