চেয়ারম্যানের সঙ্গে নারীকে জড়িয়ে আপত্তিকর মন্তব্য
সারাদেশ

চেয়ারম্যানের সঙ্গে নারীকে জড়িয়ে আপত্তিকর মন্তব্য

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জের ৭নং মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আইয়ুব আলীর সঙ্গে সংরক্ষিত ইউপি সদস্য আয়েশা আক্তারকে জড়িয়ে আপত্তিকর মন্তব্য ছড়ানোর অভিযোগ উঠেছে ইউপি সদস্য আহছান উল্যাহ ভুট্রোর বিরুদ্ধে।

আরও পড়ুন : গ্রেফতারে পূর্বানুমতির বিধান বাতিল

এ ঘটনায় মুছাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হট্রগোল তৈরী হয়েছে। বিষয়টি এলাকায় টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে

গত মঙ্গলবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার ৭নং মুছাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।

একই দিন এ ঘটনায় চেয়ারম্যানের কাছে এ বিষয়ে মৌখিক ভাবে অভিযোগ দিয়েছেন সংরক্ষিত ইউপি সদস্য আয়েশা আক্তারের স্বামী একই ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেন বাবলু।

আরও পড়ুন : ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২২

এলাকার সুন্দর পরিবেশ ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এ ঘটনায় স্থানীয় সচেতন মহল নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে সংরক্ষিত ইউপি সদস্য আয়েশা আক্তারের ফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ করেন।

পরে এ বিষয়ে তার স্বামী মুছাপুর ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেন বাবলু কথা বলেন। ভুক্তভোগী নারী সদস্যের স্বামীর বক্তব্য এ প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে।

আরও পড়ুন : ঢাকা-নয়াদিল্লি নদী কমিশনের বৈঠক

বাবলু বলেন, মুছাপুর ইউনিয়ন পরিষদের ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আহছান উল্যাহ ভুট্রো গত ২০-২৫ দিন ধরে মিথ্যা কথা অপপ্রচার করছে। যেটা বলেছে সেটা আমি চেয়ারম্যানের সামনে প্রমাণ করে দিয়েছি।

সে আমার স্ত্রী (মহিলা মেম্বার) কে নিয়ে বিভিন্ন জায়গায় আজেবাজে কথা বলেছে। সে তার সহযোগী অন্যান্য মেম্বারের কাছেও বলেছে। তখন একজন মেম্বার স্বাক্ষী দিয়েছে যে সে এসব কথা বলেছে। তারপর বাজারের একজন ব্যবসায়ী ইউনিয়ন পরিষদে এসে স্বাক্ষী দিয়েছে যে সে এসব কথা বলেছে।

এটা নিয়ে উচ্চ বাচ্য হয়েছে। তবে কোন হামলার ঘটনা ঘটেনি। ইউপি সদস্য ভুট্রো চেয়ারম্যান মো.আইয়ুব আলীর সঙ্গে সংরক্ষিত ইউপি সদস্য আয়েশা আক্তারকে জড়িয়ে আপত্তিকর মন্তব্য ছড়াচ্ছে। যা গত মঙ্গলবার বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে প্রমাণিত হয়।

আরও পড়ুন : পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন,এটা নিয়ে আমি যখন অভিযুক্ত ইউপি সদস্য আহছান উল্যাহ ভুট্রোকে অপমান করলে উচ্চ বাচ্য হয়। কিন্তু কোন হামলা বা হাতাহাতির ঘটনা ঘটেনি।

বাবলু অভিযোগ করে বলেন, ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান করার একটা নিয়ম আছে। চেয়ারম্যান প্রথম মিটিংয়ে একটি প্যানেল গঠন করেন। তার মধ্যে তিনজনকে প্যানেল চেয়ারম্যান করা হয়েছে। তার মধ্যে একজন হচ্ছে, আমার স্ত্রী। আমাদের এখানে কিছু দিন আগে ভোটার হলো। তারপরে স্টুডেন্টদের ইউনিট আইডি। আবার ৭নম্বর ওয়ার্ড থেকে ৩০০-৪০০ জেলে এসছে তাদের চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে। তখন চেয়ারম্যান বললো তিনজন প্যানেল চেয়ারম্যানসহ স্বাক্ষর করলে মানুষ দ্রুত চলে যেতে পারবে।

পরে চেয়ারম্যান একজন গ্রাম পুলিশকে ডেকে বলেন চেয়ারম্যান সার্টিফিকেট মহিলা প্যানেল চেয়ারম্যান সহ তিনজনের মধ্যে স্বাক্ষর দেওয়ার জন্য ভাগ করে দাও। তখন মহিলা মেম্বার সার্টিফিকেটে স্বাক্ষর করলে প্যানেল চেয়ারম্যান ভুট্রো মেম্বার এটা নিয়ে চেয়ারম্যানের সঙ্গে তখনই উচ্চ বাচ্য করে। এটাতে নাকি তার সম্মান নষ্ট হয়ে গেছে।

আরও পড়ুন : পিটিয়ে মাদকাসক্ত যুবক হত্যা

অভিযোগ করে তিনি আরও বলেন, সেই থেকে ভুট্রো মেম্বার চেয়ারম্যানকে জড়িয়ে মহিলা মেম্বারকে জড়িয়ে নানা কথা বার্তা বলতেছে। আমরা প্রমাণ করতে পারতেছিনা। শেষ পর্যন্ত যখন প্রমাণ পেলাম। তখন গত মঙ্গলবার ভুট্রো মেম্বারকে ধরলাম।

পরে ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শেখ মোহাম্মদ রাসেল ও বাংলা বাজারের একজন ব্যবসায়ী স্বাক্ষী দিয়েছে। একাধিক স্বাক্ষী প্রমাণে এটা প্রমাণিত হয়েছে। চেয়ারম্যানকে আমি বলার পর চেয়ারম্যান ভুট্রো মেম্বারকে ডেকে নেন। আর যারা যারা শুনেছে তাদেরকে ডাকেন। এ ঘটনায় চেয়ারম্যান অভিযুক্ত ভুট্রো মেম্বারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন বলেও জানান মহিলা মেম্বারের স্বামী বাবলু।

আরও পড়ুন : সেনানিবাসের কাজ পরিদর্শনে রাষ্ট্রপতি

স্থানীয় সূত্র জানায়, ঘটনার দুই দিন অতিবাহিত হলে অভিযুক্ত ইউপি সদস্য ভুট্রোর বিরুদ্ধে এখনো কোন ব্যবস্থা নেয়নি ইউপি চেয়ারম্যান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আহছান উল্যাহ ভুট্রোর অভিযোগ নাকচ করে দিয়ে বলেন,এ রকম কোন ঘটনা এখানে ঘটেনি। নারী সদস্যদের স্বামীর অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যে বলেছে সে জানে, আমি জানিনা। আমি কোন কথা বলিনি।

এ বিষয়ে জানতে চাইলে মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আইয়ুব আলী অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, আমরা রাজনীতি করি আমাদের বিরুদ্ধে অনেক কথা আসে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা