সারাদেশ

ভিজিএফের জব্দ করা ৩০ বস্তা চাল নিলামে!

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে জব্দ করা ভিজিএফের ৩০ বস্তা চাল নিলামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৪ আগষ্ট) দুপুরে উপজেলার আলোকদিয়া ইউনিয়নের লাউফুলা এলাকায় মালিক বিহীন ৩০ বস্তা চাল জব্দ করা হয়।

জানা যায়, আলোকদিয়া ইউনিয়ন পরিষদের ভিজিএফের তালিকাভুক্ত দরিদ্র অসহায় মানুষদের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। বুধবার কয়েকজন ব্যক্তি দুই ভ্যান ভর্তি ৩০ বস্তা চাল ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন। তারা অভিযোগ তোলেন ভিজিএফের চাল কালোবাজারে বিক্রি হচ্ছে। পরিষদের লোকজন ওই দুইটি ভ্যান থেকে চালের বস্তাগুলো নামিয়ে রাখেন।

আলোকদিয়া ইউনিয়ন পরিষদের সচিব রফিকুল ইসলাম জানান, চাল কালোবাজারির সুযোগ নেই। কার্ডধারিরা স্বাক্ষর দিয়ে ৩০ কেজি করে চাল তুলে নিয়ে যাচ্ছেন। প্রতি বস্তায় ৩০ কেজি চাল থাকে। চাল গ্রহিতারা চাল বিক্রি করে থাকতে পারেন।

আলোকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ খান সিদ্দিক বলেন, আমাদের পরিষদ থেকে সুষ্ঠুভাবে চাল বিতরণ হচ্ছে। কোন প্রকার অনিয়ম বা কালোবাজারি হচ্ছে না। কালোবাজারি হলে আমি নিজেই জনতার হাতে ধরা খাবো। কারণ সারা মাসের যে কোন দিন কার্ডধারী এসে তার চাল দাবি করতে পারেন। তখন আমি চাল কোথা থেকে দেবো?

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। ইউনিয়ন পরিষদে মালিক বিহীন ৩০ বস্তা চাল পেয়ে জব্দ করেছি। ওই চালগুলো নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা