ঈশ্বরগঞ্জে পিটিয়ে মাদকাসক্ত যুবক হত্যা
সারাদেশ

পিটিয়ে মাদকাসক্ত যুবক হত্যা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাবা,চাচা ও ভাইয়ের পিটুনিতে মো. ফারুক মিয়া (৩৪) নামে এক মাদকাসক্ত যুবককে হত্যার অভিযোগ উঠেছে। রশি দিয়ে বেঁধে রড দিয়ে পিটিয়ে গতকাল বুধবার বিকেলে তাকে হত্যা করা হয়।

আরও পড়ুন : চলছে হরতাল, নেই সাড়া

বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যায় পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

জানা যায়, উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের পলাশকান্দা গ্রামের শাহীন উদ্দিনের ছেলে ফারুক মিয়া স্ত্রীকে নিয়ে গৌরীপুরের কলতাপাড়া এলাকায় শ্বশুর বাড়িতে বসবাস করতেন। ফারুক নিজে মাদকাসক্ত হওয়ায় তাকে বাড়িতে আশ্রয় দিতেন না পরিবারের লোকজন।

আরও পড়ুন : ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২২

গত সোমবার (২২ আগস্ট) বাড়িতে জমির ভাগ চাওয়া নিয়ে চাচা সবিকুলের সঙ্গে ঝগড়া হয় ফারুকের। বুধবার জমির বিষয়টি মীমাংসার জন্য ডেকে নেওয়া হয় ফারুককে। কিন্তু বাড়িতে যাওয়ার পরই ফারুকের চাচা সবিকুল, বাবা শাহিন উদ্দিন, আরেক চাচা উবায়দুল ও ভাই জামান মিলে বেঁধে পিটিয়ে হত্যা করে।

খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন : বাংলাদেশের প্রশংসায় বিশ্ব ব্যাংক

পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, ফারুক মাদকাসক্ত ও উশৃংখল ছিলেন। বাবার তিনটি ঘরও বিক্রি করে দিয়েছিল ফারুক। টাকার জন্য চাপ দিতো। বাড়ির জমির জন্য চাপ দেওয়ায় পরিবারের সদস্যরা অতিষ্ঠ হয়ে তাকে পিটায়।

আরও পড়ুন : সেনানিবাসের কাজ পরিদর্শনে রাষ্ট্রপতি

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান বলেন, বাবা, দুই চাচা ও এক ভাই মিলে পিটিয়ে ফারুককে মেরেছে প্রাথমিক ভাবে এমনটি জানতে পেরেছেন।

তিনি আরও বলেন, ঘটনার পর থেকে সবাই পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা