পাঁচ তলা থেকে লাফ দিয়ে নিহত ২
সারাদেশ

পাঁচ তলা থেকে লাফ দিয়ে নিহত ২

সান নিউজ ডেস্ক: চট্টগ্রামে একটি পাঁচতলা বিল্ডিং থেকে চাক্তাই খালে একসঙ্গে ৫ জন লাফিয়ে পড়ে দুই জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: টি-টোয়েন্টিতে অধিনায়ক সাকিব

শনিবার (১৩ আগস্ট) বিকেল ৩টার দিকে জোয়ারের সময় এ ঘটনা ঘটে

নিহতরা হলেন— মামুন (১৮) ও হৃদয় (১৩)। তারা বাকলিয়ার মহাজন পাড়ার বাসিন্দা।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম জানান, পাঁচতলা ভবনের ওপর থেকে খালে লাফিয়ে পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ ফায়ার সার্ভিস উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ভারতকে উপেক্ষা, শ্রীলঙ্কার বন্দরে চীন

চট্টগ্রাম লামা বাজার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, খাতুনগঞ্জের পাঁচতলা একটি বিল্ডিং থেকে পাঁচজন একসঙ্গে চাক্তাই খালে লাফ দিয়েছিল। এর মধ্যে দুইজন পানির নিচ থেকে উঠতে পারেনি। বাকি তিনজন উঠে আসে।

তিনি আরও বলেন, নিহত দুজন চাক্তাই খালের মাটিতে আটকে গিয়েছিল। কাদা মাটিতে শরীর গেঁথে যাওয়ায় তারা আর উঠতে পারেনি। পরে আমাদের ডুবুরি দল গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

নিহত দুইজনের বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা