ঈশ্বরগঞ্জে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
সারাদেশ

ঈশ্বরগঞ্জে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শ্রী অমল রায় (৬৫) নামে এক জন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করেছে।

আরও পড়ুন: টি-টোয়েন্টিতে অধিনায়ক সাকিব

শনিবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার পৌর এলাকার থানা রোডে কালী মন্দিরের পিছনে হোমিও দোকানের সামনে এ ঘটনা ঘটে। শ্রী অমল রায় ওই এলাকার স্বর্গীয় মনোরঞ্জন রায়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে পরিবারের অজান্তে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শ্রী অমল রায়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

আরও পড়ুন: পিস্কি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি রাশিয়ার

শ্রী অমল রায়ের আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে এলাকাবাসীর ধারণা অমল রায় ঋণগ্রস্ত থাকার কারণে মানসিক বিপর্যস্ত হয়ে এ ঘটনা ঘটাতে পারেন।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা