বিদ্যালয়কক্ষ থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
সারাদেশ

বিদ্যালয়কক্ষ থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আমিরুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে প্রসনজিৎ কুমার রায় (১৮) নামে এক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : সরকার পতনের ষড়যন্ত্র করছে বিএনপি

শনিবার (১৩ আগস্ট) দুপুরে সোনারায় ইউনিয়নের বড়গাছা সাহেব ভিলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

মৃত প্রসেনজিৎ বড়গাছা বানিয়াপাড়ার পুসুনাথ রায়ের ছেলে ও উত্তর চওড়া বড়গাছা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, প্রসেনজিৎ কুমার রায় শুক্রবার (১২ আগস্ট) সন্ধায় বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি। রাতে এলাকা ও আত্মীয় স্বজনের বাড়ীতে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। ওইদিন সকাল ১১ টার দিকে এলাকাবাসী বিদ্যালয়কক্ষে মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুন : সালমান রুশদির পাশে থাকার ঘোষণা

নিহতের চাচাতো ভাই উত্তম কুমার বলেন, সকালে বানিয়াপাড়ার সন্নাসী মন্দিরে প্রসাদ খেয়ে স্কুলে পানি খাওয়ার জন্য আসলে আমার সাথে থাকা সুভাষ নামে একজন জানান বিদ্যালয়কক্ষে একজন গলায় ফাঁস দিয়ে ঝুলছে।

আমরা দরজা দিয়ে ঘরের ভিতর প্রবেশ করে দেখি আমার ভাই প্রসনজিৎ গলায় দড়ি দিয়ে পাখার সাথে ঝুলে রয়েছে। আমি দৌড়ে গিয়ে তাকে জাপটে উপরের দিকে তুলি। এ সময় আমার চাচাত ভাই সুভাষ দড়ি কেটে দিলে তাকে আমরা নিচে নামাই।

আরও পড়ুন : আমরা ব্যয় সংকোচন করছি

ডোমার থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ঠাকুর দাস জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হয়েছে। হত্যা না আত্মহত্যা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা