ছবি: সংগৃহীত
সারাদেশ

চীনা নাগরিকের ৭ বছরের কারাদণ্ড

সান নিউজ ডেস্ক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪টি সোনার বার উদ্ধারের ঘটনায় চীনা নাগরিক ফ্যান রংগুইকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী।

আরও পড়ুন: আপত্তিকর অবস্থায় আটক শিক্ষক-ছাত্রী

রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. জেবুননেছার আদালত এই রায় দেন। কারাদণ্ডপ্রাপ্ত আসামি ফ্যান রংগুই চীনের জিং ওয়েস্ট আরডি বিয়াং জেলার ফ্যান উই ঝাংয়ের ছেলে। তার পাসপোর্ট নম্বর ইএ ১৭২৪৩৪৮। রাষ্ট্রপক্ষের নয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দিয়েছেন। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ৮ মে বিজি-১৪৮ ফ্লাইটটি দুবাই থেকে এসে সকাল সোয়া ৭টার দিকে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। এসময় চীনা নাগরিক ফ্যান রংগুইর ব্যাগে থাকা চার্জার লাইটের ভেতর থেকে ২৪টি সোনার বার জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ২০ লাখ টাকা। এই ঘটনায় পতেঙ্গা থানায় বিমানবন্দর কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা শাহারিয়ার হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলায় ২০১৯ সালের সেপ্টেম্বরে চীনা নাগরিক ফান রংগুইকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে পতেঙ্গা থানা পুলিশ। ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

আরও পড়ুন: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, চীনা নাগরিক ফ্যান রংগুইয়ের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান মামলায় রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারায় সাত বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দিয়েছেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা