সারাদেশ
বজ্রপাতে মৃত্যু ঠেকাতে

‘জনতার ঈশ্বরগঞ্জ’ গ্রুপের তালের বীজ রোপন

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বজ্রপাতে মৃত্যু ঠেকাতে দুই কিলোমিটার এলাকা জুড়ে তালের বীজ রোপন করেছে মানবসেবা মূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনতার ঈশ্বরগঞ্জ’ ফেইসবুক গ্রুপ। (২৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার মাইজবাগ ইউনিয়নের হারুয়া এলাকয়ায় এ তালের বীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য গ্রেফতার

মানবসেবা মূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনতার ঈশ্বরগঞ্জ’ এর আয়োজনে ও উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় তালের বীজ রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামান। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে প্রতিবছর অনেক মানুষ বজ্রপাতে মারা যাচ্ছে।

সম্প্রতি দেশে বজ্রপাতের ভয়াবহতা বিবেচনায় তা থেকে উত্তরণের লক্ষ্যে জনতার ঈশ্বরগঞ্জ গ্রুপের তালের বীজ রোপণ কর্মসূচি পরিবেশ বান্ধব ও প্রশংসনীয় উদ্যোগ।

তারা আরও বলেন,বজ্রপাত রোধে তাল গাছ রোপনে সুফল পেয়েছে থাইল্যান্ড ও ভিয়েতনাম। এ ছাড়াও তালের পাতা ঘর ছাওয়া, হাতপাখা, চাটাই ও মাদুর তৈরিতে ব্যবহৃত হয়। এর কাণ্ড দিয়ে বাড়ি ও ডিঙ্গি নৌকা তৈরি হয়। তালের ফল ও শাঁস পুষ্টিকর খাদ্য। তালের রস থেকে গুড়, পাটালী, মিছরি ইত্যাদি তৈরি হয়। এটি একটি গুরুত্বপূর্ণ গাছ। দীর্ঘজীবী তাল গাছ প্রায় একশ বছর বাঁচে।

আরও পড়ুন: তালাবদ্ধ ঘর থেকে দম্পতির লাশ উদ্ধার

জনতার ঈশ্বরগঞ্জ গ্রুপের এডমিন ইসহাক মিয়া বলেন, ময়মনসিংহ -কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দুপাশে ও হারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কাঁচা রাস্তায় আজ প্রথম ধাপে শতাধিক তালের বীজ রোপন করা হচ্ছে। পর্যায়ক্রমে আমাদের গ্রুপের এডমিন ও মডারেটরদের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় আরও তালের বীজ বপন করা হবে।

সংগঠনটির প্রতিষ্ঠিতা মোঃ এহসানুল হক বলেন, চলতি বর্ষা মৌসুমে জনতার ঈশ্বরগঞ্জ গ্রুপ আশ্রয়ন প্রকল্পের বিভিন্ন পূর্নবাসন কেন্দ্রে বনজ, ফলদ ও ঔষধি গাছ রোপন করেছি। তারই ধারাবাহিকতায় উপজেলা কৃষি অধিদপ্তরের সহযোগিতায় বজ্রপাত ঠেকাতে এবার এই উপকারী তালের বীজ রোপনের কার্যক্রম হাতে নিয়েছি। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নেও তালের বীজ রোপণ করা হবে এবং আগামীতেও এই ধরনের কর্মসূচি চালু থাকবে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামান বলেন, বজ্রপাত থেকে জীবন রক্ষায় ও বজ্র নিরোধে উঁচু তালগাছের বিকল্প নেই। তাই আমরা সবাই বেশি করে তালগাছ লাগাই, বজ্রপাতে প্রাণহানি কমাই। গ্রামীণ জনপদে তালগাছের পরিকল্পিত চাষে নান্দনিক সৌন্দর্যরুপ মেলে ধরে তালগাছ প্রকৃতিকে সাজিয়ে জীবন বাঁচায়। জনতার ঈশ্বরগঞ্জ গ্রুপের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

তালের বীজ রোপণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জনতার ঈশ্বরগঞ্জ গ্রুপের প্রতিষ্ঠাতা ও এডমিন মোঃ এহসানুল হক, উপসহকারী কৃষি কর্মকর্তা জুবায়ের কায়সার, রেজাউল করিম, সুমি আক্তার,দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার ঈশ্বরগঞ্জ প্রতিনিধি ও জনতার ঈশ্বরগঞ্জ গ্রুপের এডমিন মোঃ ইসাক মিয়া,মডারেটর বিডি মিজানুর রহমান, পপি আক্তার, সাবরিন সুলতানা বৃষ্টি, মাহবুব আলম, মিসবাহ -উল হক মালেক, নূরুল আমিনসহ এলাকার স্থানীয় বাসিন্দারা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা