সারাদেশ

জনতার ঈশ্বরগঞ্জের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন

মো. এহছানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনতার ঈশ্বরগঞ্জের’ দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি, স্বেচ্ছাসেবী সংগঠন ও স্বেচ্ছাসেবকদের সম্মাননা স্মারক প্রদান, কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত দুই বছর ধরে নানা সামাজিক কাজ করে যাচ্ছে জনতার ঈশ্বরগঞ্জ।

সংগঠনের বর্ষপূর্তি উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবকদের মাঝে আমের চারা বিতরণ এবং সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় তাদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

কর্মসূচির অংশ হিসেবে (৬জুন) মঙ্গলবার ঈশ্বরগঞ্জ মরাখলা সংলগ্ন হাইওয়ে রেষ্টুরেন্টে সংগঠনের উপদেষ্টা ফেরদৌস কোরাইশী টিটুর সভাপতিত্বে ও বারী সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ এর বিকল্প নেই। এক ইঞ্চি জমিও পতিত রাখা যাবে না 'মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন,এই মৌসুমে সবাই নিজেদের ফাঁকা জায়গায় গাছ রোপন করুন।

জনতার ঈশ্বরগঞ্জ গ্রুপের প্রতিষ্ঠাতা মো. এহছানুল হক বলেন, শিশু জন্মগ্রহণ করলেই 'জনতার ঈশ্বরগঞ্জ' একজন নবজাতক শিশুর জন্য দুটি করে গাছ রোপন করবে।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা আতাউর রহমান, আমজাদ হোসেন সোহেল, এডমিন ইশতিয়াক আহমেদ ইসহাক, মিজানুর রহমান।মডারেটর সুমন ফকির, মাসুদ আহমেদ, মো.মাসুম, মো.মাহবুব আলম, জুনাইদ হাসান,সাখাওয়াত হোসেন, আরিফুল হক আরিফ,আব্দুলাহ আল নোমান ও শরিফুল আলমসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা