সারাদেশ

চাঁদকে আদালতে হাজির, আ’লীগের বিক্ষোভ

বিভাষ দত্ত, ফরিদপুর প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির মামলায় রাজশাহী বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদকে ফরিদপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হয়। কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে মঙ্গলবার বেলা ১১টার দিকে পুলিশের একটি ভ্যানে করে তাকে আদালতে আনা হয়।

আরও পড়ুন : প্রশাসনে ব্যাপক রদবদল

উভয় পক্ষের আইনজীবির শুনানী শেষে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১নং আমলী আাদলতের বিচার তরুন বাছার আবু সাঈদ চাঁদের জমিন না মঞ্জুর করে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করে। পরে তাকে পুলিশী প্রহরায় ফরিদপুর কারাগারে পাঠানো হয়।

এদিকে, আবু সাঈদ চাঁদকে ফরিদপুরে আনার খবরে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা সকাল থেকেই আদালত চত্বরে উপস্থিত থেকে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় তারা আবু সাঈদের কঠোর বিচারের দাবী জানান। পরে আবু সাঈদ চাঁদের কুশপুত্তুলিকা দাহ করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ এসময় বক্তব্য রাখেন।

আরও পড়ুন : সুষ্ঠু নির্বাচনের বিষয়ে যুক্তরাষ্ট্র অবিচল

গত ২৩ মে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ায় আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে ফরিদপুরের আদালতে মামলাটি দায়ের করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। এ মামলার পরবর্তী শুনানীর তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৩ জুলাই।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা