ছবি : সংগৃহিত
সারাদেশ

বাবার মৃত্যু, দেখতে আসার পথে ছেলের মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়া উপজেলার চান্দনি গ্রামে বাবার মৃত্যুর খবর শুনে দেখতে আসার পথে সড়ক দূর্ঘটনায় ছেলের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: আম কুড়াতে গিয়ে শিশুর মৃত্যু

সোমবার (৫জুন) দুপুর ১টা ৪০ মিনিটের সময় নড়িয়া উপজেলার মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ সংলগ্ন শরীয়তপুর-নড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোলাইমান সরদার (৩৮) নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চান্দনি গ্রামের সদ্য প্রয়াত সোহরাব সরদারের ছেলে।

জানা যায়, সোলাইমান সরদারের বাবা সোহরাব সরদার বেশ কিছুদিন ধরে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি অবস্থায় ছিলেন। সোমবার দুপুর ১ টার দিকে সোহরাব সরদার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আরও পড়ুন: স্বাধীনতা ও মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে

বাবার মৃত্যুর খবর শুনে বাবাকে দেখতে শরীয়তপুর সদর হাসপাতালের দিকে আসার জন্য রাস্তায় গাড়ির জন্য অপেক্ষারত অবস্থায় পিছন থেকে ছুটে আসা দ্রুতগতির এক মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

আরও পড়ুন: ভোলা-বরিশাল সেতু চাইলেন তোফায়েল

এ ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাবা ও ছেলের এমন মর্মান্তিক মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।

নড়িয়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, আমরা ইতোমধ্যেই মোটরসাইকেল চালককে আটক করেছি। নিহতের আপন কেউ এসে অভিযোগ করলে মামলা করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা