ছবি : সংগৃহিত
সারাদেশ
পণ্যবাহী ট্রাক আটক

গৌরীপুরে টিসিবির কার্ড নিয়ে বাণিজ্য!

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: স্থানীয় লোকজনকে বিভ্রান্ত করে অনলাইনে তালিকাভুক্তির কথা বলে প্রায় দেড় মাস আগে স্থানীয় সুবিধাভোগীদের কাছ থেকে টিসিবির কার্ড জমা নেন জনপ্রতিনিধিরা।

আরও পড়ুন: শরীয়তপুরে মাদক সম্রাজ্ঞীসহ আটক ২

জমা নেয়া পুরোনো কার্ডের পরিবর্তে বর্তমানে তারা দিচ্ছেন নতুন কার্ড। এক্ষেত্রে যারা টাকা দিচ্ছেন তারা নতুন কার্ড পাচ্ছেন। আর টাকা না দিলে তালিকাভুক্ত সুবিধাভোগীর নাম বাদ দিয়ে কার্ড দেয়া হচ্ছে অন্যজনকে।

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় সরকারের টিসিবি পণ্য বিক্রয় কর্মসূচীর স্বেচ্ছাচারিতার চিত্র এটি।

টিসিবির তালিকাভুক্তদের নাম বাদ দিয়ে সম্পূর্ণ অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কতিপয় জনপ্রতিনিধের স্বেচ্ছাচারিতামূলক কর্মকান্ডে বিক্ষুব্ধ হয়ে ওঠছে স্থানীয় লোকজন।

আরও পড়ুন: পাবনায় সচেতনতা বাড়াতে ফল উৎসব

সোমবার (৫ জুন) সকালে গৌরীপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক সড়কে মেছিডেঙ্গী এলাকায় টিসিবি পণ্যবাহী একটি ট্রাক আটকে বিক্ষোভ করেন ভুক্তভোগী নারী-পুরুষরা।

পরে মইলাকান্দা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুরোনো তালিকা অনুযায়ী টিসিবি পণ্য বিক্রয়ের আশ^াস দিলে ট্রাকটি ছেড়ে দেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে মইলাকান্দা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম বলেন- টিসিবি কার্ড বিতরণে অনিয়ম-দুর্নীতির আশ্রয় গ্রহন করায় ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শাহাজাহান মিয়ার প্রতি ক্ষুব্দ হয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন। বিষয়টি তিনি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

আরও পড়ুন: চাষিদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ

উপজেলা নির্বাহী অফিসার ফোজিয়া নাজনীন জানান- টিসিবি কার্ড জমা নেয়া, তালিকায় নাম পরিবর্তন বা কর্তনের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জনপ্রতিনিধিদের কোন নির্দেশনা দেওয়া হয়নি। এক্ষেত্রে অনিয়ম-দুর্নীতির কোন প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

ঘটনার পর থেকে ইউপি সদস্য মোঃ শাহজাহান মিয়ার ব্যবহৃত মোবাইল নম্বরের সংযোগ বন্ধ থাকায় এ বিষয়ে তার মন্তব্য জানা সম্ভব হয়নি।

আরও পড়ুন: রোহিঙ্গা তরুণকে গুলি করে হত্যা

স্থানীয় টিসিবি ডিলার ত্বোহা এন্টারপ্রাইজের প্রতিনিধি জোবায়ের হোসেন জানান- পুরনো কার্ড জমা নিয়ে তালিকাভুক্তদের বাদ দিয়ে অন্যদের মাঝে নতুন কার্ড বিতরণ করায় স্থানীয় ভুক্তভোগী বিক্ষুব্ধ লোকজন টিসিবি পণ্যবাহী ট্রাক আটক করে।

তিনি আরও বলেন জনপ্রতিনিধিদের হাতে টিসিবি পণ্য বিক্রয় কর্মসূচী তদারকির দায়িত্ব দেয়ায় এ উপজেলায় বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা