ছবি : সংগৃহিত
সারাদেশ

সরকারি শৌচাগারে দলিল লেখকের চেম্বার!

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা সাব-রেজিস্টার কার্যালয়ের সরকারি শৌচাগারের স্থানে দলিল লেখকের চেম্বার নির্মাণ করা হয়েছে।

আরও পড়ুন: কুমিল্লায় মহাসড়কে দুই গ্রুপের সংঘর্ষ

মঙ্গলবার (৬ জুন) সকালে সাব-রেজিস্টার কার্যালয়ে গিয়ে দেখা যায় সরকারি অর্থায়নে নির্মিত শৌচাগারে দলিল লেখক জাকির মাদবর ও ছেলে মাহমুদুল হাসান তাদের মোয়াক্কেল নিয়ে কাজ করছে।

এদিকে, উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে সেবা নিতে আশা লোকজন শৌচাগার না থাকায় বিপাকে পরেছেন।

জানা যায়, সাব-রেজিস্টার কার্যালয়টি এক সময় উপজেলার আদালত জেলখানা ছিল। সেই সময়ে তৈরি হয়েছিল এই শৌচাগারটি।

আরও পড়ুন: দুদকে সাবেক মেয়র জাহাঙ্গীর

উপজেলা সার্ব-রেজিস্ট্রার স্বপন কুমারের সাথে গোপণ বৈঠকের মাধ্যমে পুরাতন শৌচাগারের লোহার দরজাসহ বিভিন্ন মালামাল নিলাম ছাড়া বিক্রি করেছে দলিল লেখক জাকির মাদবর ও তার ছেলে মাহমুদুল হাসান।

সেখানে তারা সরকারি ভবনের ডিজাইন পরিবর্তন করে নিজের ব্যক্তিগত কাজে জন্য শৌচাগার ভিতর ভেঙ্গে তৈরি করেছেন দলিল লেখক চেম্বার।

এছাড়াও এই দুই দলিল লেখকের নামে জাল দলিল করার তৈরি কারার অভিযোগ রয়েছে। শৌচাগার না থাকায় জরুরী কাজে সাব-রেজিষ্টার অফিসে আসা ব্যক্তিরা ভোগান্তির শিকার হচ্ছেন।

আরও পড়ুন: সেটেলমেন্ট কর্মকর্তার ঘুষ লেনদেন ভাইরাল

এ বিষয়ে অভিযুক্ত মাহামুদুল হাসান জানান, তার পিতা জাকির মাদবর জানেন। তিনি কিছুই জানেন না।

জাকির মাদবর এ বিষয়ে জানান, সরকারি শৌচাগারটি পরিত্যাক্ত থাকায় সেখানে দলিল লেখকের চেম্বার করেছেন তিনি।

উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি শাখাওয়াত হোসেন জানান, বিষয়টি দু:খ জনক। কিভাবে তিনি সেখানে চেম্বার তৈরি করেছে তা আমি জানিনা। তবে সরকারি শৌচাগার দখল করে দলিল লেখক চেম্বার করা ঠিক হয়নি।

আরও পড়ুন: উখিয়ায় ৩শ ৫০ ঘনফুট কাঠ জব্দ!

টঙ্গীবাড়ি উপজেলা সাব-রেজিস্টার স্বপন কুমার দে এ বিষয়ে বলেন, এটা সরকারি সম্পত্তি। দেখার দায়িত্ব উপজেলার। বিষয়টি নিয়ে আমাকে বলে লাভ কি?

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাসেদুজ্জামান বলেন, বিষয়টি দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা