ছবি-সংগৃহীত
সারাদেশ

উখিয়ায় আরসার ৮ সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় র‌্যাব ও এপিবিএন যৌথ অভিযান চালিয়ে রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) আট সদস্যকে আটক করেছে।

আরও পড়ুন : নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

সোমবার (৫ জুন) রাতে ক্যাম্প-৪, ১৪ ও ১৯ এলাকায় র‌্যাব এবং ৮ ও ১৬ এপিবিএন যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন- উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ১৯ এর বাসিন্দা জালাল উদ্দিনের ছেলে মো. ইব্রাহিম (১৯), নুর মোহাম্মদের ছেলে আবদুল আমিন (৪১), মৃত লোকমানের ছেলে হোসেন আহমেদ (৪৩), নুর বশরের ছেলে নুর হুদা (২৪), মৃত মোহাম্মদ আমিনের ছেলে মোহাম্মদ সলিম (২২), ক্যাম্প-১৩ এলাকার বাসিন্দা বশির আহমদের ছেলে হামিদ উল্লাহ (২৪), মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ সালেহ (২৫) এবং কুতুপালং ক্যাম্প-৪ এলাকার আবু সামাদের ছেলে ফায়েজুল আমিন (৩২)।

আরও পড়ুন : কুমিল্লায় মহাসড়কে দুই গ্রুপের সংঘর্ষ

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী।

তিনি বলেন, আটক দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কক্সবাজার ও উখিয়া থানায় হত্যা ও অপহরণসহ বিভিন্ন মামলা রয়েছে। সেসব মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন : উখিয়ায় ৩শ ৫০ ঘনফুট কাঠ জব্দ!

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গ্রেফতার আটজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা