এআইপি সম্মাননা পেলেন মেহেদী আহসান উল্লাহ
সারাদেশ

এআইপি সম্মাননা পেলেন মেহেদী আহসান উল্লাহ

ঠাকুরগাঁও প্রতিনিধি : বদরুল ইসলাম বিপ্লব,ঠাকুরগাঁও:২০২০ সালে “কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি” (এআইপি) সন্মাননা পেলেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান মেহেদী আহসান উল্লাহ চৌধুরী। দেশে প্রথমবারের মতো সারা দেশে যে ১৩জন এআইপি সন্মাননা পান মেহেদী তাদের একজন।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ২৬ ট্রলারে ডাকাতি

মেহেদী আহসান উল্লাহ একজন সফল কৃষক । তিনি আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে উন্নতমানের ফল ও সবজি উৎপাদন করে বিদেশে রপ্তানী করে থাকেন। তিনি কৃষিতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে কৃষিক্ষেত্রে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ।

মেহেদী আহসান উল্লাহ নিজ এলাকায় বাণিজ্যিক খামার স্থাপন করেছেন , যেখানে তিনি করলা, আলু, বেগুন, লাউ, মিষ্টিকুমড়া, কুল, আমসহ অন্যান্য ফল ও সবজি চাষাবাদ করেন । নিরাপদ খাদ্য উৎপাদনের নিমিত্তে তিনি তার খামারে বিভিন্ন জৈব বালাইনাশক প্রযুক্তি যেমন – ভার্মি কম্পোস্ট, কুইক কম্পোস্ট, ফেরোমন ফাঁদ, হলুদ আঁঠালো ফাঁদ, ফ্রুট ব্যাগিং, জৈব বালাইনাশক, ট্রাইকো ডার্মা, ট্রাইকো কম্পোস্ট ইত্যাদি ব্যবহার করেন ।

খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে তার খামারে পাওয়ার টিলার, শ্যালো পাম্প ও অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করেন । তার খামারের প্রধান ফসল হিসেবে ৫ হেক্টর জমিতে করলা উৎপাদন করে ২০১৮-১৯ অর্থবছরে ৯ লক্ষ ৭৭ হাজার টাকা আয় করেন।এছাড়াও আলু হতে ২ হেক্টরে নিট আয় ৫ লক্ষ ৩১ হাজার ২ শত টাকা এবং বেগুন, লাউ, মিষ্টিকুমড়াতে ৩ হেক্টর জমি থেকে তার নিট লাভ এসেছে ৪ লক্ষ ৯১ হাজার ২ শত টাকা । কুল ও আমের ১ হেক্টর জমি থেকে তার নিট আয় হয়েছে যথাক্রমে ১ লক্ষ ২০ হাজার টাকা ও ১ লক্ষ ৯০ হাজার টাকা । দেশের চাহিদা মিটিয়ে তিনি বিদেশেও সবজি রপ্তানি করেন ।

আরও পড়ুন: শ্রীলঙ্কাকে ১৬ কোটি ডলার দিল বিশ্বব্যাংক

তিনি ২০১৮-১৯ অর্থবছরে করলা ও আলু রপ্তানি করে যথাক্রমে ১৬,১২০ মার্কিন ডলার ও ৬,৫০৬ মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করেন যা দেশের অর্থনীতিতে কৃষি বাণিজ্যের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করেন। বাণিজ্যিক খামার স্থাপনের মাধ্যমে কৃষি খাতকে এগিয়ে নেবার প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ তিনি কৃষি মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৩ পেয়েছেন ।

এ ছাড়া জাতীয় সবজি মেলা পুরস্কার ও পারিবারিক খামার স্থাপনের জন্য আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয়ী ব্যাংক ঠাকুরগাঁও থেকে শ্রেষ্ঠ উপকারভোগী হিসেবে স্বীকৃতি পেয়েছেন ।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় দেশে প্রথমবারের মত বাণিজ্যিক কৃষি খামার স্থাপন ও বৈদেশিক মুদ্রা অর্জনে উজ্জ্বল ভূমিকা রাখার অবদানস্বরূপ মেহেদী আহসান উল্লাহ চৌধুরীকে ‘কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি ( এআইপি ) সম্মাননা ২০২০ ‘ প্রদান করা হয়।এআইপি সম্মাননার স্বীকৃতি স্বরুপ তিনি রেল,বাস,বিমানে দেশ বিদেশে ভ্রমন করতে পারবেন ।হাসপাতালে তিনি ভিআইপি মর্যাদায় চিকিৎসা সেবা ভোগ করতে পারবেন।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

গত বুধবার (২৭ জুলাই) ওসমানী স্মৃতি মিলনায়তনে মাননীয় কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি তার হাতে এ সন্মাননা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, হাবিবুন নাহার, এমপি, মাননীয় উপ-মন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।মেহেদী আহসান উল্লাহর কৃষি ক্ষেত্রে বিভিন্ন অবদান এবং সবজী বিদেশে বিক্রির সচিত্র সংবাদ বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনে বিভিন্ন সময়ে প্রচারিত ও প্রকাশিত হয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা