কালকিনিতে সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগ
সারাদেশ

কালকিনিতে সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগ

শফিক স্বপন, মাদারীপুর : স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে মাদারীপুরের কালকিনিতে একটি সরকারি রাস্তার কাজে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে । তবে এই ঘটনাকে কেন্দ্র করে ঠিকাদারের লোকজনের মধ্যে ও ওই প্রভাবশালীদের উত্তেজনা সৃষ্টি হয়।

আরও পড়ুন : চট্টগ্রামে ট্রেনের ধাক্কা, নিহত ১২

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

শুক্রবার (২৯ জুলাই) সকালে উপজেলার সিডি খান ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় শাজাহান শিপাহির বাড়ির রাস্তা নিয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রকৌশলী অধিদফতর সুত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ি জেলা গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কালকিনি উপজেলার সিডি খান ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় শাজাহান শিপাহির বাড়ির ৯০মিটার রাস্তা নির্মানের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে ১২লক্ষ ৭১হাজার ১৬৭টাকার টেন্ডার প্রদান করেন উপজেলা প্রকৌশলী অধিদফতর। পরে ঠিকাদার তার লোকজন নিয়ে ওই টেন্ডারকৃত সরকারি রাস্তা নির্মানের জন্য যান। এতে বাধা প্রদান করেন স্থানীয় প্রভাবশালী মারফত আলী শিকদার, হেমায়েত শিকদার, তুষার শিকদার, তারেক শিকদার, এশাম ও রুবেল শিকদার। এ সরকারি কাজে বাধা দেয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মাঝে চড়ম উত্তেজনা সৃষ্টি হয়।

আরও পড়ুন : আবারও যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন

খবর পেয়ে কালকিনি থানার এসআই হাসিব ও মিলন মিয়া সঙ্গীয় ফোর্সনিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

ঠিকাদারের প্রতিনিধি বলেন, আমাদের লোকজন সরকারি রাস্তা করতে গেলে সেখানের প্রভাবশালীরা বাধা প্রদান করে ও তাদের মারধোর করেন এবং রাতে সেখান থেকে আমার মালামাল চুরি করে নিয়ে যায়। তাই আমি তাদের নামে মামলা করবো।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের আন্তর্জাতিক বিষয়ক উপসম্পাদক এসএম শতকাত হোসেন বলেন, আমি এলাকার গর্ভবতী মা ও বিভিন্ন রোগীদের কথা চিন্তা করে সিডি খান ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় শাজাহান শিপাহির বাড়ির রাস্তা নির্মানের জন্য আমার নিজের জমি দান করে দিয়েছি। কিন্তু সে সরকারি রাস্তা নির্মানের জন্য ঠিকাদার কাজ করতে গেলে স্থানীয় কিছু লোক বাধা প্রদান করে আসছে। আমি এর তীব্র নিন্দা যানাই।

আরও পড়ুন : ভার‌তীয় নতুন হাইক‌মিশনার প্রণয় কুমার

স্থানীয় বাধা প্রদানকারী রুবেল শিকদার বলেন, আমাদের জমির উপর দিয়ে রাস্তা করতে দেয়া হবেনা। তাই আমরা বাধা প্রদান করছি।

কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন বলেন, সরকারি রাস্তার কাজে বাধা দেয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা