সারাদেশ

প্রাণের বোতলের আদলে জুস, কারাখানা সিলগালা

হলি সিয়াম শ্রাবণ গৌরীপুর (ময়মনসিংহ): প্রাণ কোম্পানির প্রাণ ফ্রুটো বোতল ও মোড়কের আদলে তৈরি হচ্ছিল ক্ষতিকারক ম্যাংগো জুস এবং লিচি পানি। জুসে আম আর লিচি পানিতে লিচুর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি তাতে। পাওয়া গেছে ঘন চিনি, নন ফুড গ্রেড কালার, ফ্লেভারসহ বিভিন্ন ক্ষতিকর কেমিকেল।

আরও পড়ুন: পদ্মা পাড়ে ইন্ডাস্ট্রিয়াল জোন গড়তে চাই

এ ধরনের ভেজাল জুস ও লিচু পানি ক্যান্সারসহ মারাত্মক রোগের কারণ হতে পারে। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নে রুকনাকান্দা এলাকায় কৃষাণী রাইস ব্র্যান ওয়েল কোম্পানির সংলগ্ন স্থানীয় শহীদ মিয়া নামে স্থানীয় এক ব্যক্তির বাসায় তৈরি হচ্ছিল এ ভেজাল পানীয় পণ্য।

বৃহস্পতিবার (২৮ জুলাই) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ ভেজাল জুস কারখানা সাময়িক বন্ধ করেন ও মালিককে সাত কর্মদিবসের মধ্যে যোগাযোগ করার নোটিশ দেন। এ সময় ভেজাল জুস ও লিচি পানির বোতল জব্দ করা হয়।

আরও পড়ুন: খুলনায় ৬ জনের মৃত্যুদণ্ড

অভিযানকালে পার্শ্ববর্তী কলতাপাড়া এলাকায় এসকেএস প্রোডাক্টস নামে একটি মুড়ির কারখানাকে আয়োডিন বিহীন লবণ ও নষ্ট চাল ব্যবহারের কারণে ২৫ হাজার টাকা জরিমানা করেন তিনি। এতে সার্বিক সহযোগিতা করেন জেলা ক্যাব এর সাধারণ সম্পাদক জিএম রহমান ফিলিপ এবং র‍্যাব ১৪ এর কোম্পানি কমান্ডার জনাব আখের মুহম্মদ জয় এর নেতৃত্বে একটি টিম। গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ এ অভিযানের বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের জানান, এ কারখানায় প্রাণ কোম্পানির প্রাণ ফ্রুটো বোতল ও মোড়কের আদলে তৈরি হচ্ছিল ক্ষতিকারক ম্যাংগো জুস এবং লিচি পানি। ঠিকানা বিহীন জুসের মোড়কের গায়ে ছোট করে লেখা ছিল ডিএসএস ও লিচির মোড়কে আসিফ ফুট এন্ড বেভারেজ।

আরও পড়ুন: টাকা থাকলেও খাদ্য পাওয়া যাবে না

তিনি আরও বলেন, অভিযানকালে কারখানায় জনৈক এক মহিলাকে কর্মরত অবস্থায় পাওয়া যায়। ওই মহিলা জানান ময়মনসিংহ শহরের দুলাল মিয়া নামে জনৈক এক ব্যবসায়ী এ কারখানা পরিচালনা করে আসছিলেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা