ঋণ না নিয়েও খেলাপি নোটিশ
সারাদেশ

ঋণ না নিয়েও খেলাপি নোটিশ

সান নিউজ ডেস্ক: কোনোদিন যাননি ব্যাংকে কোনো ঋণও নেননি। তারপরও ব্যাংক থেকে পেয়েছেন ঋণখেলাপির নোটিশ। এমনই ঘটনা ঘটেছে রাজবাড়ী কৃষি ব্যাংক শাখায়। ঋণখেলাপির লাল নোটিশ পেয়েছেন জেলার শতাধিক কৃষক। এমন কাণ্ডে হতভম্ব তারা।

আরও পড়ুন: সবাই নির্বাচনে অংশ নেবে

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৫ সালে রাজবাড়ী কৃষি ব্যাংক শাখা থেকে সদর উপজেলার কৃষকদের দেওয়া ঋণ বিতরণে দালাল চক্র ও ব্যাংকের কর্মকর্তাদের যোগসাজশে নয়ছয় করা হয়। প্রকৃত অর্থে উপযুক্ত কৃষকরা ঋণ পাননি। আবার জায়গা-জমি নেই এমন অনেকে ঋণ পেয়েছেন।

জালিয়াতির মাধ্যমে উত্তোলন করা টাকা ব্যাংক কর্মকর্তা ও দালালচক্র ভাগবাটোয়ারা করে নিয়েছে। এ ঘটনার দীর্ঘ সাত বছর পর গ্রহীতাদের ঋণখেলাপির নোটিশ দেওয়া হয়েছে ব্যাংক থেকে।

দেখা গেছে, নথিতে নাম-ঠিকানা একজনের অথচ ছবি অন্যজনের। জমির খতিয়ান ও নাম-ঠিকানা ব্যবহারের পাশাপাশি জাল করা হয়েছে ইউনিয়ন পরিষদের প্যাড ও ওয়ারিশ সনদপত্র। এমন জালিয়াতির শিকার হয়েছেন রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের গোবিন্দপুরের মন্ডল পরিবারের তিন ভাই আজিম উদ্দিন মন্ডল, ছলিম মন্ডল ও ইউসুফ মন্ডলসহ ওই এলাকার অনেকে। তারা ব্যাংক থেকে ঋণ নেননি অথচ পেয়েছেন ঋণখেলাপির নোটিশ। ঋণখেলাপি কারও ১ লাখ ১০ হাজার আবার কারও ১ লাখ ১৫ হাজার।

কৃষি ব্যাংক রাজবাড়ী শাখার রেজাউল নামের এক মাঠকর্মীর বিরুদ্ধে এ জালিয়াতির অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি কৃষি ব্যাংক শরীয়তপুর আঞ্চলিক কার্যালয়ে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন: ভিটে-মাটি বিক্রি করবেন না

ভুক্তভোগী আজিম উদ্দিন মন্ডল, ছলিম মন্ডল ও ইউসুফ মন্ডল জাগো নিউজকে বলেন, ‘আমাদের মতো এলাকার অনেকে ঋণখেলাপির নোটিশ পেয়েছেন। ইউনিয়ন তহসিল অফিস থেকে আমাদের জমির খতিয়ান নিয়ে নাম-ঠিকানা ব্যবহার করে অন্যদের ছবি দিয়ে রাজবাড়ী কৃষি ব্যাংক থেকে টাকা তোলা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত দ্বায়িত্বপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা রেজাউল ও কিছু স্থানীয় দালাল।’

তারা আরও বলেন, ‘কৃষিকাজ করেই আমাদের সংসার চলে। ঋণ তো দূরের কথা, কোনোদিন ব্যাংকে যাইনি। অথচ নোটিশ এসেছে। পড়ে ব্যাংকে যোগাযোগ করলে বর্তমান দায়িত্বরত কর্মকর্তা সমাধানের আশ্বাস দিয়েছেন। কিন্তু কয়েক মাস হয়ে গেলেও কোনো সমাধান হয়নি।’ এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা