সারাদেশ

৬ কোটি টাকার আইসসহ আটক ২

টেকনাফ ( কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজার টেকনাফে নাফ নদ থেকে মাদক বোঝায় একটি কাঠের নৌকাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার সকালে আইস, ইয়াবা, ও কারেন্ট জালসহ তাদের আটক করে তারা। জব্দকৃত মাদকের বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

আরও পড়ুন: শেষ হলো হেডব্যাঙ্গার্স প্যারাডাইজ কন্সার্ট

আটককৃতরা হলো টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালীর মো. রিয়াজ উদ্দিন (২০) ও সাদ্দাম হোসেন (১৯)।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, আজ ভোরে টেকনাফ হ্নীলা বিওপির মাদক-চোরাচালান প্রতিরোধ বিজিবির টহল দলের সদস্যরা মিয়ানমার থেকে মাদকের চালান আসার গোপন সংবাদ পায়। এ খবরে বিজিবি আনোয়ার প্রজেক্ট এলাকায় নাফ নদ বেড়িবাঁধে অবস্থান নেন। কিছুক্ষণ পর মিয়ানমার থেকে নাফ নদের শূন্যরেখা অতিক্রম করে একটি কাঠের নৌকা বাংলাদেশ সীমান্তে আসতে দেখে বিজিবি সদস্যরা দাঁড়ানোর সংকেত দিলে মাদক কারবারিরা নৌকা ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

তিনি জানান, বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ১ কেজি ৬৩ গ্রাম আইস ও ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

বিজিবির এ কর্মকর্তা জানান, জব্দকৃত মাদকের মূল্য ৫ কোটি ৯১ লাখ ৬৫ হাজার টাকা। কাঠের নৌকা ও কারেন্ট জাল হ্নীলা শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। আটককৃতদের সংশ্লিষ্ট আইনের মামলায় রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা