সারাদেশ
ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সহিংসতা:

পুলিশের গুলিতে শিশু নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে পুলিশের গুলিতে সুমাইয়া (১ বছর) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন।

আরও পড়ুন: রোগী সেজে প্রক্সি দিতে এসে আটক শিক্ষক

বুধবার সন্ধ্যায় উপজেলার ৫নং বাচোর ইউনিয়নে ভাংবাড়ি ভিএফ নিম্ম মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রানীশংকৈল উপজেলার নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির।

নিহত সুমাইয়া (১ বছর) বাচোর ইউনিয়নের মীরডাঙ্গী গ্রামের বাদশার সন্তান।

ইউএনও জানান, সকাল থেকেই সুষ্টুভাবে ভোটগ্রহণ হয়। বিকেলে ফলাফল ঘোষণা করার পরপরই ওই কেন্দ্রে থেকে ইভিএম মেশিন নিয়ে যাবার সময় হঠাৎ পুলিশের গাড়ি অবরুদ্ধ করে দেয় কিছু মানুষ। এক পর্যায়ে তারা পুলিশের উপর চাড়াও হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছুড়ে। এতে পুলিশের গুলিতে একজন শিশু নিহত হয়। আমরা ঘটনাস্থলে রয়েছি বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এ ঘটনার পরেই নিহত শিশুর পরিবার ও এলাকাবাসী থানার সামনে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। সেই সাথে শিশুটির মরদেহ নিয়ে থানা ঘেড়াও করে।

এর আগে- ঠাকুরগাঁওয়ে শান্তিপূর্ণ পরিবেশে চলে ৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। বুধবার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে একযোগে ২৭টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়।জেলার রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও,বাচোঁর ও নন্দুয়ার। তিন ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৬১ হাজার ১৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩১ হাজার ৫৩৮ জন এবং নারী ভোটার ২৯ হাজার ৬১০ জন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা