সারাদেশ

বিজিবির উপস্থিততে নীলগাইটিকে জবাই

ঠাকুরগাঁও প্রতিনিধি: ভারত থেকে আসা একটি নীলগাই বাংলাদেশে প্রবেশ করলে স্থানীয়রা নীলগাইটি ধরে ফেলে এবং খাওয়ার জন্য জবাই করা হয়। এ ঘটনা প্রশাসনের নজরে আসলে নীলগাইটি ফেলে পালিয়ে যায় জবাইকারী ব্যক্তিরা। বৃহস্পতিবার (১২মে) দুপুরে জেলার রানীশংকৈল উপজেলার ধর্মগর ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভারতের কাটা তার ডিঙ্গিয়ে বাংলাদেশে প্রবেশ করে নীলগাইটি। বৃহস্পতিবার জেলার রানীশংকৈল উপজেলার মণ্ডলপাড়া গ্রামের একটি ভুট্টাক্ষেতে নীলগাইটি দেখতে পায় স্থানীয়রা। তারা কৌশলে নীলগাইটিকে ধরে ফেলে। পরে ধর্মগড় সীমান্তের বিজিবি সদস্যদের উপস্থিতিতে কয়েকজন ব্যক্তির নির্দেশে নীলগাইটি জবাই করা হয়।খবর পেয়ে উপজেলা প্রশাসন ততপর হয়ে উঠলে
নীলগাইটিকে জবাই করা অবস্থায় ফেলে রেখে ব্যক্তিরা পালিয়ে যায়।

বিজিবির সামনে নীলগাইটিকে জবাই করার বিষয়টি দুঃখজনক বলে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা বলেন, বিরল প্রাণীটিকে প্রাণী সম্পদ ও বন বিভাগের ব্যক্তিদের হাতে তুলে না দিয়ে তারা জবাই করার সুযোগ করে দিয়ে বিজিবি সদস্যরাও অপরাধের সাথে জড়িয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত: প্রদক্ষেপ নেয়া প্রয়োজন বলে মনে করেন তারা।

এ বিষয়ে রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির জানান, খবর পেয়ে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মকর্তাদের বিষয়টি অবগত করা হয়েছে। বিজিবির সামনে প্রাণীটিকে কেন জবাই করা হলো সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে। যারা এই কাজটি করেছে প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনগত: ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা