সারাদেশ

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইট বোঝাই ট্রলি ও বাইসাইকেল দুর্ঘটনায় বিশাল চন্দ্র রায় (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: হজযাত্রী‌দের সর্ব‌নিম্ন ৪,৬৩,৭৪৪ টাকা দি‌তে হ‌বে

বৃহস্পতিবার (১২ মে) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার নেকমরদ- কাতিহার সড়কের ফুটানি টাউন বাজারের পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত বিশাল চন্দ্র রায় উপজেলার ৫নং বাচোর ইউনিয়নের ঢাংঢাংপাড়া গ্রামের হরেন চন্দ্র রায়ের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ ইকবাল।

ওসি প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, ইট বোঝাই একটি ট্রলি নেকমরদের দিকে আসছিল। ওইসময় অপর দিক থেকে বাইসাইকেল চালিয়ে দুই শিশু যাচ্ছিল। বাই সাইকেলটি ট্রলির কাছাকাছি এলে হঠাৎ সাইকেলের পিছনে বসে থাকা বিশাল চন্দ্র রায় পড়ে গিয়ে ট্রলির চাকার সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।

আরও পড়ুন: কয়েকদিন হাসপাতালেই থাকছেন সম্রাট

এ বিষয়ে নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা