সারাদেশ

উলিপুরে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কামরুজ্জমান স্বাধীন, উলিপুর: কুড়িগ্রামের উলিপুরে দুর্গম চরাঞ্চলে ৬ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সাইদুর রহমান(৩৮)কে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ বাতিল

আটককৃত সাইদুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম চর সন্তোষ অভিরাম গ্রামের জরিপ উদ্দিনের পুত্র।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ এপ্রিল) রাতে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের তিস্তার দুর্গম চরাঞ্চল সন্তোষ অভিরাম(সুন্দরগঞ্জ,গাইবান্ধা সীমান্ত সংলগ্ন) এলাকায় উলিপুর থানার এসআই হারিছুর রহমান, এএসআই সোহাগ পারভেজসহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে কার্টুনে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় সাইদুর রহমানকে আটক করে।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামি সাইদুর রহমানের বাড়িটি মাদক ব্যবসার মজুদ খানা হিসেবে ব্যবহার হয় এবং পলাতক আসামিরা একে অপরের সহায়তায় বিভিন্ন খুচরা মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের কাছে সুকৌশলে বিক্রয় করছিলো।

আরও পড়ুন: হজযাত্রী‌দের সর্ব‌নিম্ন ৪,৬৩,৭৪৪ টাকা দি‌তে হ‌বে

এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা