সংগৃহীত
সারাদেশ

দিনাজপুরে দেখা মিলল নীলগাইয়ের

জেলা প্রতিনিধি : দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর সীমান্তে ভারত থেকে আবারও এসেছে একটি বিলুপ্তপ্রায় নীলগাই। খবর পেয়ে উৎসুক জনতা নীলগাইটিকে দেখতে ভিড় জমান।

শনিবার (১১ মার্চ) সকাল থেকে ধর্মপুর শালবন ও এর আশেপাশে ধূসর রঙের এই নীলগাইটিকে ছোটাছুটি করতে দেখতে পান স্থানীয়রা।

আরও পড়ুন : দেশে ঘাটতি নেই, খাদ্য মজুত আছে

স্থানীয়রা জানান, সকালে ধর্মপুর শালবন ও আশেপাশের জমিতে একটি ধূসর রঙের নীলগাইকে ছোটাছুটি করতে দেখতে পান তারা। এই খবর ছড়িয়ে পড়ার পর এখন অনেকেই ভিড় করছেন ধর্মপুর শালবন ও আশপাশের এলাকায়।

খবর পেয়ে সেখানে ছুটে যান বন বিভাগের কর্মকর্তা ও বিজিবির সদস্যরা।

বন বিভাগের ধর্মপুর বিট কর্মকর্তা মো. মহসীন আলী বলেন, শনিবার সকালে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি জানান, এটি নিরীহ প্রাণী, তাই কেউ যাতে প্রাণীটির ক্ষতি করতে না পারে সেজন্য সতর্ক রয়েছেন কর্মীরা।

আরও পড়ুন : সৌদি আরবের ‘বর্তমান পতাকার’ ডিজাইনার মারা গেছেন

প্রসঙ্গত, গত বছরের ১৬ মার্চ ভারত থেকে একটি নীলগাই ছুটে আসে ধর্মপুর শালবনে। এরপর দিনভর জনতার ধাওয়া খেয়ে প্রাণ হারায় বিলুপ্ত প্রায় প্রাণীটি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা