ফাইল ছবি
সারাদেশ

মেয়ের ভিডিও ভাইরাল, মায়ের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি: বরগুনার তালতলীতে সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় লজ্জায় মা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন: নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

শনিবার(১১ মার্চ) দুপুরে মেয়ে ও তার বাবা এই অভিযোগ করতে থানায় হাজির হয়েছেন। এর আগে, গত বৃহস্পতিবার বিকেলে ব্যাটারির অ্যাসিড পানি পান করে মা ‘আত্মহত্যা’ করেন।

জানা গেছে, উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া এলাকার আসাদুল (২৫) অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) বিভিন্ন সময়ে উত্ত্যক্ত করতেন। একসময় আসাদুল ওই মেয়ের মায়ের মোবাইল ফোনে কল দিতে থাকেন। একপর্যায়ে ফোনে কথা বলে মেয়ে। পরে ভিডিও কলে কথা বলেন। ভিডিও কলে কথা বলার বিষয়ে মেয়ের মাকে বলে দেওয়ার হুমকি দিয়ে আসাদুলের সঙ্গে নগ্ন হয়ে ভিডিও কল দেওয়ার কথা বলা হয়। পরে মেয়ে নগ্ন হয়ে আসাদুলের সঙ্গে ভিডিও কলে কথা বলেন। সেই ভিডিও কলের কথা আসাদুল রেকর্ড করে রাখেন।

আরও পড়ুন : দেশে ঘাটতি নেই, খাদ্য মজুত আছে

৮ মার্চ মেয়ের মা জোসনা বেগমকে ভিডিও দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করেন আসাদুল। এই টাকা এক দিনের ভেতরে না দিলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দেন। এক দিন অতিবাহিত হয়ে গেলে টাকা না পেয়ে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এবং বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। বিষয়টি ৯ মার্চ বৃহস্পতিবার সকালে জানাজানি হলে মা জোসনা বেগম (৩৫) ব্যাটারির অ্যাসিড পানি পান করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: আইনের শাসন নেই, এ অবস্থা চলতে পারে না

মেয়েটির বাবা বলেন, ‘আমি ঢাকায় চাকরি করি। স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে আসছি। এসে আজ শনিবার বিষয়টি জানতে পেরেছি এবং থানায় মামলা করতে এসেছি। ওই ভিডিও আমার কাছেও আছে। আমি ঘটনার বিচার চাই।’

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বরিশাল কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা