ছবি: সংগৃহীত
বিনোদন

আবারো বিতর্কে নোবেল

বিনোদন ডেস্ক: বিতর্কিত সংগীতশিল্পী নোবেল নিজেই যেন নিজের অপার সম্ভাবনার ভিলেন হয়ে দাঁড়াচ্ছেন। ‘সারেগামাপা’ খ্যাত এই সংগীতশিল্পী আপত্তিকর ছবি ও ভিডিও শেয়ার করে আবারও তীব্র সমালোচনার মুখে পড়লেন।

আরও পড়ুন: ‘প্রিয়তমা’ দেখে আনন্দিত পূজা

সম্প্রতি তিনি ভেরিভায়েড ফেসবুক পেজের স্টোরিতে একটি নগ্ন ছবি পোস্ট করেন।

এর আগে বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে অন্য পেজের রিল ভিডিও নিজের পেজে শেয়ার করেন এই গায়ক।

হঠাৎ তার পেজে এমন নগ্ন ছবি ও ভিডিও দেখে তাচ্ছিল্যের হাসি হেসেছেন অনেকে।

আরও পড়ুন: মন যা চায় তাই করবেন

কেউ কেউ বলছেন, নোবেলের পেজটি হ্যাকড হয়েছে। যদিও গায়ক নিজে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কিছু জানাননি।

কমেন্ট ঘরে ক্ষোভ জানিয়ে একজন লেখেন, ছেলেটা গোল্লায় গেছে। অন্যজন আবার লেখেন, এই লোক আর ভালো হবে না।

কেউ বলেন, মানুষটাকে নষ্ট করে এবার আইডি নিয়ে পড়ছে। আবার কারো মতে, তিনি ইচ্ছে করে এসব করেছেন, আলোচনায় আসার জন্য।

আরও পড়ুন: সিঙ্গাপুর গেলেন ডিপজল

কেউ কেউ জানান, পেজের রিচ কমে যাওয়ায় নতুন ফন্দি এঁটেছে নোবেল।

প্রসঙ্গত, কনসার্ট না করার অভিযোগে প্রতারণার মামলা হয় তার বিরুদ্ধে। ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬ এর প্রতিনিধি মো. সাফায়েত ইসলামের করা এ মামলায় চলতি বছরের ২০ মে নোবেলকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়।

আরও পড়ুন: পান্না কায়সার চরিত্রে মিম

আগামী ২৮ আগস্ট এ মামলায় প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে।

এই সংগীতশিল্পী ব্যক্তিগত ও পেশাগত জীবনে ক্যারিয়ার এখন অনেকটাই খাদের কিনারায়। তবে আশাবাদী নোবেলের বাবা। তার কথায়, অতীতের ভুলগুলো শুধরে আবারও ফিরে আসবে নোবেল। এটা আমার বিশ্বাস।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা