ছবি: সংগৃহীত
বিনোদন

সিঙ্গাপুর গেলেন ডিপজল

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন।

আরও পড়ুন: সংসার ভাঙল অস্কারজয়ী অভিনেত্রীর

বুধবার (৯ আগস্ট) রাতে ঢাকা ছাড়েন তিনি।

অভিনেতা তার ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

পোস্টে লিখেছেন, আসসালামু আলাইকুম। চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছি। দেশবাসীর কাছে দোয়া প্রার্থী।

আরও পড়ুন: পান্না কায়সার চরিত্রে মিম

তার এই পোস্টের কমেন্টে নেটিজেনরা অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন। সেই সাথে অনেকেই চিকিৎসা শেষে শ্রীঘ্রই তার দেশে ফেরার প্রার্থনাও করেছেন।

উল্লেখ্য, গত ৩১ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে এই অভিনেতা তার চোখের অপারেশন করান। তবে এবারও রুটিন চেকআপ নাকি অন্য কোনো সমস্যার কারণে তিনি সিঙ্গাপুর গেলেন, সেটা খোলাসা করেনি।

আরও পড়ুন: দেশে ফিরলেন শাকিব খান

প্রসঙ্গত, অভিনেতাকে সর্বশেষ ‘যেমন জামাই তেমন বউ’ সিনেমায় দেখা গেছে। তার বিপরীতে অভিনয় করেন নবাগত চিত্রনায়িকা মৌ খান।

সিনেমাটি পরিচালনা করেন মনতাজুর রহমান আকবর, প্রযোজনায় করেন অভিনেতা নিজে। ডিপজল অভিনীত বেশ কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা