বিনোদন

দেশে ফিরলেন শাকিব খান

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। এক মাসেরও বেশি সময় যুক্তরাষ্ট্র থাকার পর আজ দেশে ফিরেছেন এই অভিনেতা। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ৯টায় হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

আরও পড়ুন : ফ্রান্সে হলিডে হোমে আগুন, নিহত ১১

দেশে দর্শকপ্রিয়তার পর গত ৭ জুলাই আমেরিকায় মুক্তি পায় শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। সেখানেও হলিউডের সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে দর্শক টেনেছে সিনেমাটি। প্রিয়তমার মুক্তি উপলক্ষে আমেরিকায় যান শাকিব। সেখানে দর্শকদের সঙ্গে হলে বসে প্রিয়তমা উপভোগ করেন। একই সঙ্গে দর্শকদের ভালোবাসা ও উচ্ছ্বাস কাছ থেকে দেখে নিজেও আবেগাপ্লুত হোন।

এদিকে গত বুধবার (৯ আগস্ট) প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সাক্ষ্যগ্রহণের প্রথম দিনেই আদালতে আসেননি ঢালিউডের কিং খান।

আরও পড়ুন : ঢাকায় আসছেন দুই মার্কিন কংগ্রেসম্যান

তবে এদিন ব্যক্তিগত ব্যস্ততার কারণ দেখিয়েছেন তিনি। আদালতে দেওয়া সময়ের আবেদনে আইনজীবীর মাধ্যমে এ কারণ উল্লেখ করেন তিনি। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ৫ অক্টোবর সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেছেন।

এর ঠিক এক দিন পরেই দেশে ফিরলেন সাকিব খান। শোনা যাচ্ছে, নির্মাতা অনন্য মামুন শাকিব খানকে নিয়ে প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান সিনেমা নির্মাণ করবেন। ‘দরদ’ নামের সিনেমাটির শুটিং শুরু হবে শিগগিরই। ছবিটি বাংলা ছাড়াও হিন্দি, তামিল, তেলেগু ও মালায়ালাম ভাষায় মুক্তি পাবে। এতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে বলিউডের কোনো নায়িকা। যদিও এ ব্যাপারে এখনো শাকিব খানের পক্ষ থেকে কোনোরকম ঘোষণা আসেনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা