ছবি-সংগৃহীত
বিনোদন

মৃত্যুযন্ত্রণা কাছ থেকে দেখেছি

বিনোদন ডেস্ক : বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সোমবার (৭ আগস্ট) সন্ধ্যায় ফেসবুকে নিজের অসুস্থতার কথা জানান তিনি। এসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসপাতালের বেডে শুয়ে থাকা একটি ছবিও প্রকাশ করেন তিশা। সেই ছবি প্রকাশের পরেই ভক্তদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়।

আরও পড়ুন : পরীমণির ছেলের নাম পরিবর্তন

বিষয়টি নিয়ে একটি সংবাদমাধ্যমকে তিশা জানান, গত কয়েকদিন ধরেই অসুস্থবোধ করছিলেন তিনি। জ্বর হয়েছিল তার ৷ একসময় হঠাৎ জ্বর ওঠে ১০৩ ডিগ্রি। বাড়িতে চিকিৎসক ডেকে স্যালাইন দেওয়া দেন ৷ পরে অবস্থা আরও খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি হন।

অভিনেত্রী বলেন, ‘হাসপাতালে ভর্তি হওয়ার পরেও অবস্থা আরও খারাপ হতে থাকে। চিকিৎসক এটা দেখার পরে একটা ওষুধ দেন। সঙ্গে বলে দেন, এটা নেওয়ার পর একটু কষ্ট হবে। ওষুধটি নেওয়ার কিছুক্ষনের মধ্যেই মনে হলো পুরো শরীরে আগুন ধরে গেছে। মনে হচ্ছিল, আমি মারা যাবো। যেন মৃত্যুযন্ত্রণা কাছ থেকে দেখেছি।

আরও পড়ুন : নারী কীসে আটকায়!

তিশা জানান, ওই কষ্টের সময়টাতে আমার মাকে জড়িয়ে ধরেছিলাম। প্রায় তিন ঘণ্টা পর একটু ঠিক হই। কেন হঠাৎ এমন হল? অভিনেত্রী জানিয়েছেন, চিকুনগুনিয়া, ডেঙ্গু-সহ আরও কিছু পরীক্ষা করিয়েছি। এসব কিছুই হয়নি। আমি ডায়েট করছিলাম কিছুদিন ধরে। তাছাড়া দুশ্চিন্তাও করছিলাম। চিকিৎসকের ধারণা, এসব থেকেই এমনটি হয়েছে।

তবে আপাতত চিন্তার কিছু নেই ৷ অভিনেত্রী বলেন, আপাতত আমাকে ডায়েট বন্ধ করতে (চিকিৎসক) বলেছেন। প্রচুর খাওয়ার পরামর্শ দিয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে বাসায় বিশ্রামে আছি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা