বিনোদন

নারী কীসে আটকায়!

বিনোদন ডেস্ক: কথায় আছে অঢেল ধন-সম্পতিও মানুষকে যেমন সুখি করতে পারে না, তেমনি কুঁড়েঘরে থেকে ভালো থাকা যায়। বর্তমান সময়ে সেই বিষয়গুলো এখন দেখা যাচ্ছে আমাদের চারপাশে।

বিশ্বের ৪র্থ ধনী ব্যক্তি বিল গেটস, ২০২১ সালে ২৭ বছরের সংসার ভাঙার ঘোষণা দেন তিনি। সে সময় তার সম্পদের পরিমাণ ছিল প্রায় ১২৪ বিলিয়ন ডলার। অঢেল এই সম্পদের মালিকেরও সংসার টিকে নাই। স্ত্রী মেলিন্ডা গেটস এর সাথে তার বিচ্চছদ হয়।

আরও পড়ুন: তোপের মুখে ইধিকা

এরপর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার ১৮ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানার ঘোষণা দেন। তার বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে।

বিল গেটস ও জাস্টিন ট্রুডো বিচ্ছেদের পর ফেসবুকে একটি প্রশ্ন ভেসে বেড়াচ্ছে, নারী কীসে আটকায়?

এ প্রশ্নের উত্তরে সোশ্যাল মিডিয়াতে নেটিজেনরা নানাভাবে তাদের মতামত শেয়ার করেছে। যা ট্রেন্ডিংয়ের পর্যায়ে তা এখন। শোবিজ অঙ্গনের তারকারাও এখন অন্যেদের মতো নিজেদের ভাবনার কথা জানিয়েছেন। ৪ জন অভিনেত্রীর মতামত জানানো হলো এখানে।

আরও পড়ুন: কটাক্ষের শিকার শাহরুখকন্যা

অভিনেত্রী সোহানা সাবা তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন ‘ছেলে হোক আর মেয়ে শুধু শুধু কাউকে আটকানোর চেষ্টা করেন না। এসব খুব ক্ষ্যাত আলোচনা। যাকে ভালোবাসেন, তাকে শুধু নিঃস্বার্থের মতো ভালোবেসে যান, তাহলে সে সেই আরামের ঘর ছেড়ে আর কোথাও যাবে না।’

প্রশ্নের উত্তরে এ অভিনেত্রী আরো বলেন তার মতে, ‘‘তারপরও যদি ‘সে’ চলে যায়, বুঝে নেবেন সে কোনোদিন আপনার ছিলই না। তাকে খুব কষ্ট হলেও যত জলদি সম্ভব ভুলে যাওয়াটা ভালো। কারণ আপনার ‘রাইট পার্সন’ আপনার জীবনে প্রবেশ করার জন্যে ‘রাইট টাইম’ ও ‘ভ্যাকান্সি’-এর জন্য ওয়েট করছে বা সৃষ্টিকর্তা সেই পরিস্থিতিই তৈরি করে দিচ্ছেন।’’

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া বলেন, ‘একটি মেয়ে একটি সম্পর্ক থেকে শুধু ভালোবাসা, যত্ন এবং স্নেহ চায়। আর কিছু না।’

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা হুমায়রা সুবাহ ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার আলোকে এ অভিনেত্রী জানান, ‘মেয়েরা শুধু বিশ্বস্ততায় আটকায়। অনেক টাকাওয়ালা, গুণী, প্রতিষ্ঠিত মানুষকে ফেলে রেখে চলে যেতে দেখিছি অনেক বউ বা প্রেয়সীকে। কারণ নারী শুধু পুরুষের টাকায়, রূপে-গুনে আর ক্ষমতায় আটকায় না।

আরও পড়ুন: বক্স অফিসে ১ বিলিয়ন ডলার পার

সুবাহ আরো বলেন ‘নারী সারা জীবনের জন্য বিশ্বস্ত ব্যক্তির কাছে আটকে যায়। যে তার বিশ্বাসের মর্যাদা দিতে জানে। আবার অনেক সুন্দরী গুণী নারীকে দেখেছি কম টাকাওয়ালা মানুষের সাথে ভাঙা ঘরে সুখে সংসার করতে। কারণ নারী সব পারে, কিন্তু ভালোবাসার মানুষের ভাগ দিতে পারে না। সম্মান আর বিশ্বাসে নারী আটকে থাকে তার বিশ্বস্ত পুরুষের সঙ্গে।’ বলেন সুবাহ।

ছোট পর্দার অভিনেত্রী ফারজানা আহসান বিভিন্ন মত পোষণ করে বলেন। তার মতে ‘নারী বেহেস্তেই আটকায় নাই, গন্দম খাইয়া বের হয়ে গেছে। আর দুনিয়ায় কীসে আটকায় তা জিগাইতাছেন? আপনারা পারেনও।


সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা