ছবি : সংগৃহিত
বিনোদন

আমি পুরুষদের ভয় পাই!

বিনোদন ডেস্ক: আমি এখনও পুরুষদের ভয় পাই জানিয়ে জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা বলেন, পৃথিবীতে সত্যিই কি আমার জন্য এ রকম কোনো মানুষ আছে, যার সঙ্গে নিশ্চিন্তে বাকিটা জীবন কাটাতে পারব?

আরও পড়ুন: মাদক চক্রের হাতে বলিউড নায়িকা

সোহানা সাবা অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘অসম্ভব’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

সাবা জানান, অভিনয়, ক্যারিয়ার নিয়ে ব্যস্ত সময় পার করলেও বিয়ে সংসার নিয়ে এখনও তেমন কোনো ভাবনা নেই। তবে তিনি জানান, মনের মতো পাত্র পেলে বিয়ে করবেন।

আরও পড়ুন: ভালো নেই ৩ প্রজন্মের অন্ধ পাঁচ বাউল শিল্পী

অভিনেত্রী সাবা বিয়ে প্রসঙ্গে বলেন, আমি এখনও পুরুষদের ভয় পাই! পৃথিবীতে সত্যিই কি আমার জন্য এ রকম কোনো মানুষ আছে, যার সঙ্গে নিশ্চিন্তে বাকিটা জীবন কাটাতে পারব?

যদি এ রকম কেউ থেকে থাকে আর তার সঙ্গে আজ দেখা হয়ে যায়, তাহলে কালই তাকে বিয়ে করে ফেলতাম বলেও জানান তিনি।

আরও পড়ুন: কটাক্ষের শিকার শাহরুখকন্যা

কিংবদন্তী নায়িকা কবরীর ‘আয়না’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন সাবা। অভিনেত্রী সিনেমাটিতে তার কাজের অভিজ্ঞতার বিষয়ে বলেন, তখন পাপাকে (বাবা) কথা দিয়েছিলাম একটি মাত্র সিনেমা করব। ২০০৪ সালের কথা। এফডিসি তখন রমরমা।

পাপা তখন বলেছিলেন ‘আয়না’ করো, এরপর আর না। তখন কাটপিসের ভয় ছিল। এফডিসিতে মাত্র ৮ দিন শুটিং করেছিলাম।

আরও পড়ুন: গঠিত হল ভালোবাসার মন্ত্রীসভা

৮ দিনে ২২টি সিনেমায় কাজের প্রস্তাব পেয়েছিলাম। একটিও করিনি। ওই মুহূর্তে আর কোনো সিনেমা করার কথা ভাবিনি। শুধু মনে হয়েছিল একটি সিনেমাই ভালোভাবে শেষ করব।

প্রসঙ্গত, জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস পরিচালিত ‘অসম্ভব’ সিনেমাটির শুটিং অনেক আগেই শেষ করা হয়।

আরও পড়ুন: আলোচনায় থাকতেই মিথ্যাচার হচ্ছে

দেশের যাত্রাশিল্প এবং যাত্রাশিল্পীদের গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় সাবা ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও আছেন আবুল হায়াত, অরুণা বিশ্বাস, শতাব্দী ওয়াদুদ, গাজী আবদুন নূর, শাহেদ, স্বাগতা, যাত্রা সম্রাজ্ঞী জ্যোৎস্না বিশ্বাস প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা