সংগৃহীত ছবি
বিনোদন

আমাকে বয়কট করুন

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় মডেল অভিনেত্রী সোহানা সাবা। ‘আলো আসবেই’ গ্রুপ কাণ্ডে আলোচনায় আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী।

আরও পড়ুন : হাসপাতালে রজনীকান্ত

তার সেই সকল স্ট্যাটাস, ভাবনা, মন্তব্য নিয়ে গণমাধ্যমেও বিভিন্ন শিরোনামে সংবাদ প্রচার হচ্ছে। বিষয়টি মোটেও ভালোভাবে নিচ্ছেন না তিনি।

বুধবার (২ অক্টোবর) নিজের ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া এক স্ট্যাটাসের কমেন্টে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে সাবা বলেন, আমার ফেসবুকের স্টেটমেন্ট কোন পারমিশন ছাড়া পত্রিকায় বা অনলাইনে নিউজ করবেন না।

আরও পড়ুন : ইয়াশের বিয়ে নিয়ে যা বললেন অভিনেত্রী মা

তিনি বলেন, এটা আমার ব্যক্তিগত প্রোফাইল। এখানে আমি যা লিখবো তাই যদি নিউজ করে চলতে হয় আপনাদের, তবে বুঝে নেন আপনাদের কি বেহাল অবস্থা!

সোহানা সাবা জানান, আমার জানা মতে ২-৩ জন মিডিয়াকর্মী বাদে সকলকেই প্রোফাইলের ফ্রেন্ডলিস্ট থেকে ডিলিট করেছি বা করবো। আপনারাও সকলে মিলে আমাকে বয়কট করুন। নিজেদের এতটুকু আত্মসম্মানবোধ আপনাদের থাকা উচিত!

আরও পড়ুন : ভিকির সঙ্গে নাচলেন শাহরুখ

এবার আর পূজায় যাবেন না উল্লেখ করে তিনি জানান, এ বছর যাব না। আর কোনদিনই যাবো না হয়তো। আমার মুসলিম ভাইরা মন দিয়ে পাহারা বসেছে দেখে গর্বে বুকটা ভরে গেছে, সে কারণেই। ভালো থাকবেন আপনারা সকলেই। সকল বাংলাদেশের মানুষরা...।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা