সংগৃহীত ছবি
বিনোদন

হাসপাতালে রজনীকান্ত

বিনোদন ডেস্ক: হৃদরোগ সংক্রান্ত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান অভিনেতা রজনীকান্ত।

আরও পড়ুন: মুগ্ধতা ছড়াচ্ছেন কৌশানী

সোমবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাতে অভিনেতাকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর- হিন্দুস্তান টাইমসের।

যদিও হাসপাতাল কিংবা অভিনেতার পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, সোমবার হৃদরোগ সংক্রান্ত কোনো সমস্যা দেখা দেয় অভিনেতার শরীরে। এরপরই হাসপাতালে নেওয়া হয় তাকে। বর্তমানে অবস্থা স্থিতিশীল।

আরও পড়ুন: ভিকির সঙ্গে নাচলেন শাহরুখ

৭৬ বছর বয়সী অভিনেতা ২টি সিনেমা নিয়ে ব্যস্ত ছিলেন। পরিচালক জ্ঞানভেল রাজার ভেট্টিয়ান, যা ১০ অক্টোবর মুক্তি পাবে এবং লোকেশ কানারাজের কুলি। যে কারণে কয়েকদিন আগেই চেন্নাই ফিরেছিলেন তিনি।

প্রায় এক দশক আগে সিঙ্গাপুরে কিডনি প্রতিস্থাপন করেছেন এই সুপারস্টার। সম্প্রতি তিনি স্বাস্থ্যের অবনতিকে কারণ হিসেবে দেখিয়ে রাজনীতি থেকেও বেরিয়ে এসেছেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা