সংগৃহীত ছবি
জাতীয়

আসিফ মাহমুদের আইডি সচল

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের আইডি খুঁজে পাওয়া গিয়েছে কিন্তু তার আইডিতে আগের মতো ভেরিফায়েড (ব্লুটিক) দেখা যায়নি।

আরও পড়ুন: চলতি মাসেই শৈত্যপ্রবাহের আভাস

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যার দিকে তার ফেসবুক আইডি খুঁজে পাওয়া যায়।

আইডিতে সর্বশেষ মঙ্গলবার (১ জানুয়ারি) দুপুর ১২টা ২৬ মিনিটে স্ট্যাটাস পাওয়া গেছে। সেখানে তিনি লিখেছেন, ‘২০২৪ ফ্যাসিবাদের পতনের বছর, হাজারো শহীদের আত্মত্যাগের বছর, আমার জীবনের শ্রেষ্ঠ বছর। ২৪ নেমে আসুক বারবার।’

এই আইডি ছাড়াও আসিফ মাহমুদের ভেরিফায়েড একটি ফেসবুক পেজ রয়েছে।

স্ক্যামার গ্রুপ কর্তৃক আইডি ডিজেবলের শঙ্কা থেকে সতর্কতা স্বরূপ তারা আইডি ডি-অ্যাক্টিভেট করে রেখেছিলেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

আরও পড়ুন: অত্যাবশ্যকীয় জিনিসের শুল্ক কমানো হয়েছে

Crack Platoon-Bangladesh Cyberforce নামে একটি পেজ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত থাকা অনেকের আইডি ও পেজ ডিজেবল করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এই তালিকায় রয়েছে সাইয়্যেদ আবদুল্লাহ, খান তালাত মাহমুদ রাফি।

Crack Platoon-Bangladesh Cyberforce জানিয়েছেন, আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং সেই চেতনা লালন করি। ব্যক্তি উদ্যোগে আমরা এসব রাজাকারদের ঘুম হারাম করছি। আমাদের ATeam বা Nijhum mujomdar এর Crack Platoon-Bangladesh Cyberforce ও রাজ্যসভার কোনো সম্পর্ক নেই।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা