ছবি : সংগৃহিত
বিনোদন

আলোচনায় থাকতেই মিথ্যাচার হচ্ছে

বিনোদন ডেস্ক: বাংলাদেশের চলচ্চিত্র সবচেয়ে সুপারহিট সিনেমা ‘বেদের মেয়ে জোসনা’। পত্রিকা‍য় প্রকাশিত খবরে, দুই প্রযোজকে সিনেমাটিতে আয় করে প্রায় ২০ কোটি টাকা।

আরও পড়ুন: ট্রুডোর বিচ্ছেদ নিয়ে মাহির মন্তব্য

আবদুল আজিজ বলছেন, সিনেমার প্রযোজকের মোট আয় মাত্র ৭ কোটি টাকা। বর্তমানে সদ্য মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমার পরিচালকের দাবি ‘বেদের মেয়ে জোসনা’কে ছাড়িয়ে যাবে ‘প্রিয়তমা’।

এ নিয়ে অনেকে বলেছেন, গত ঈদের সিনেমার প্রচারণার পর ‘বেদের মেয়ে জোসনা’র আয় নিয়ে সমালোচনা করা হচ্ছে।

যদিও সিনেমাটির নির্মাতা ও প্রযোজক আব্বাস উল্লাহ ও মতিউর রহমান কেউ বেঁচে নাই । আছেন শুধু চিত্রনাট্যকার আলী আজাদ। তিনি বেদের মেয়ে জোসনার আয় ২০ কোটি টাকা ছিল বলে জানান।

আরও পড়ুন: তোপের মুখে ইধিকা

আলী আজাদ জানালেন, ‘‘বেদের মেয়ে জোসনা’ প্রায় ২০ কোটি টাকা লাভ করেছিল। আগের সময় প্রযোজকরা বর্তমানের নির্মাতা ও প্রযোজকদের মতো না।

তিনি আরো বলেন, যারা বেদের মেয়ে জোসনা সিনেমার আয় নিয়ে কথা বলছেন তারা নিজেদের আলোচনায় রাখতেই এসব বলছেন। সিনেমার প্রচারণার জন্য তাদের এটা স্টান্টবাজি।’

তিনি বলেন, ‘একটা সহজ হিসাব করলেই হয় তখন সিনেমা হল ছিল প্রায় ১২০০ প্রতি হলে এই সিনেমা ২-৩ মাস করে চল ছিলো। আর এখন হল আছে কটা? সবগুলো হলে ৩ মাস চললেও তার সমান আয় হবে না।

আরও পড়ুন: মুক্তির অনুমতি পেয়েছে ‘মুজিব’

বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে, এই গান কেউ শোনেননি বা ছবিটি কেউ দেখেননি এমন কোনো দর্শক খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে ইতিহাস সৃষ্টিকারী ছবি এটি।

চিত্রনাট্যকার বলেন‘বেদের মেয়ে জোসনা’ নিয়ে ২/১ কথা বলে আলোচনায় থাকতেই এসব মিথ্যাচার ।

১৯৮৯ সালের ৯ জুন মুক্তি পায় ‘বেদের মেয়ে জোসনা’ । এই সিনেমা পরিচালনা করেন তোজাম্মেল হক বকুল। আর ‘প্রিয়তমা’ মুক্তি পেয়েছে গত কোরবানি ঈদে। এই সময় এবং ওই সময়ের অর্থমূল্যের পার্থক্য তুলনা সঠিক হবে না বলেও অনেকে মনে করেন।

সান নিউজ/এমএ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা