ছবি : সংগৃহিত
বিনোদন

তোপের মুখে ইধিকা

বিনোদন ডেস্ক: কলকাতার টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ ইধিকা পাল। ১ম বারের মতো বাংলাদেশি সিনেমায় ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের সাথে জুটি বেঁধে, ‘প্রিয়তমা’ছবিতে অভিনয় করেছেন তিনি।

আরও পড়ুন: মুক্তির অনুমতি পেয়েছে ‘মুজিব’

বাংলাদেশে সময়টা বেশ দারুণ কেটেছে এ অভিনত্রীর। কয়েকদিন আগে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইধিকা জানিয়েছিলেন, এখানকার মানুষের আতিথিয়েতা, ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। বিশেষ করে তাদের ‘ইনশাআল্লাহ’এবং ‘বিসমিল্লাহ’ শব্দটা যেনো মনে গেঁথে গেছে।

নায়িকা জানান, বাংলাদেশের মানুষের ‘ইনশাআল্লাহ’ বলার ব্যাপারটা আমার ভালো লেগেছে। সমস্ত ভালো কিছুতে ‘ইনশাআল্লাহ’, এবং কোনো কাজ শুরুর আগে ‘বিসমিল্লাহ’ বলে। যেটা আমি আমার নিজের কাছে রেখে দিয়েছি। ভালো কোনো কিছু হলে আমিও এখন‘ইনশাআল্লাহ’ বলি। এ শব্দ ২ টি আমি নিজের শব্দভাণ্ডারে যোগ করেছি।

আরও পড়ুন: সিনেমায় কাজের বিপরীতে কিছু চায়!

ইধিকার এমন বক্তব্যে নিজের দেশের হিন্দুত্ববাদীদের রোষানলে পড়েছেন তিনি। নিউজ- ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

নায়কার এই মন্তব্য কট্টর হিন্দুত্ববাদীরা রেগে আগুন। নেটিজেনদের প্রশ্ন, বাংলাদেশে, কাজ করেছে তাই বলে বাস্তবের জীবনেও এমন কিছু করবে। কেউ বলছেন, এটা তো ওদের থেকে শিখে এসেছেন, আপনি কী শিখিয়েছেন তাদের?

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র সফর নিয়ে যা বললেন অপু

অনেকে আবার মন্তব্য করছেন, এর আগে অনেক অভিনেত্রী ওপার বাংলায় গিয়ে কাজ করে, আবার কলকাতায় এসেছেন পড়েছেন। সে দেশের সাথে মিশে গেছেন এভাবে, এমন অভিনেত্রীর সংখ্যা খুব কম।

যদিও ইধিকাকে এই সকল মন্তব্যের বিপরীতে কিছুই বলতে দেখা যায়নি। বরং ‘প্রিয়তমা’ সিনেমার সাফল্যই বর্তমানে দারুণভাবে উপভোগ করছেন তিনি।

সান নিউজ/এএ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা