ছবি: সংগৃহীত
বিনোদন

শ্রদ্ধাকে হাঁটু গেড়ে প্রেম নিবেদন

বিনোদন ডেস্ক: বলিউডে পা রাখার এক দশক পেরিয়েছে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের। তার অভিনীত প্রথম ছবি ‘আশিকি ২’ মুক্তি পেয়েছিল ২০১২ সালে।

আরও পড়ুন: আইসিইউতে রাকেশ বাপাট

ছবিটিতে আদিত্য রায় কাপুরের সাথে জুটি বেঁধে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন এই অভিনেত্রী। এরপর প্রায় ১১ বছর বলিউডে নায়িকা হিসেব প্রতিষ্ঠিত করেছেন নিজেকে।

‘স্ত্রী’, ‘এক ভিলেন’, ‘ওকে জানু’, ‘ছিছোড়ে’-র মতো ছবি রয়েছে তার। এছাড়া ‘হায়দর’, ‘হাসিনা পার্কার’-এর মতো অন্য ধারার ছবিতেও কাজ করেছেন শ্রদ্ধা।

আরও পড়ুন: ‘প্রিয়তমা’ দেখে কাঁদলেন শাকিব

বাস্তব জীবনে তার মিষ্টি স্বভাবের কারণে ভক্তরা তাকে ভালোবাসেন। সম্প্রতি বিমানবন্দরে তাকে প্রেম নিবেদন করে বসলেন এক ভক্ত, যার ভিডিও সামাজিক মাধ্যমে এখন ভাইরাল।

বিমানবন্দরে প্রবেশ জন্য সবেই গাড়ির বাইরে পা রেখেছেন শ্রদ্ধা। এ মুহূর্তে হাতে লাল গোলাপের তোড়া সামনে এসে হাঁটু গেড়ে তার সামনে বসে পড়লেন এক ভক্ত।

আরও পড়ুন: ফের আইটেম গানে নুসরাত

বলিউড স্টাইলেই অভিনেত্রীকে প্রেম নিবেদন করলেন ঐ অনুরাগী। তার সাথে একাধিক ছবিও তুললেন অভিনেত্রী। তারপর আর ফুলের তোড়ার দিকে ঘুরেও তাকালেন না শ্রদ্ধা। সব ফেলে এগিয়ে গেলেন। ঐ দর্শকের ভালোবাসা আর উপহার পাত্তাই দিলেন না নায়িকা।

শ্রদ্ধা এমন আচরণে কিছুটা অবাকই হয়েছেন দর্শকরা।

আরও পড়ুন: ভক্তকে মাইক ছুড়ে মারলেন কার্ডি বি

অনুরাগীদের দাবি, তাড়া থাকার কারণেই হয়তো ফুলের তোড়া নিয়ে যেতে ভুলে গেছেন তিনি।

প্রসঙ্গত, বর্তমানে ‘স্ত্রী ২’ ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী।

আরও পড়ুন: পরীমণির দুয়ারে শরিফুল রাজ

২০১৮ সালে অমর কৌশিক পরিচালিত ছবি ‘স্ত্রী’ মুক্তি পেয়েছিল। প্রথম ছবির সাফল্যের পরে এ বছর থেকে কাজ শুরু হয়েছে ‘স্ত্রী ২’-এর।

প্রথম ছবিতে রাজকুমার রাওয়ের সাথে জুটি বেঁধেছিলেন এই নায়িকা। ৫ বছর পরে সম্প্রতি চান্দেরিতে শুরু হয়েছে ‘স্ত্রী ২’ ছবির শুটিং। গত মাসে সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে সে খবরই জানিয়েছিলেন রাজকুমার।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা