ছবি : সংগৃহিত
বিনোদন

‘প্রিয়তমা’ দেখে কাঁদলেন শাকিব

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমা গত ঈদে মুক্তি পেয়েছিল। মুভিটি ইতোমধ্যেই বাংলাদেশের ইতিহাসের অন্যতম ব্যবসা সফল ছবিতে পরিণত হয়েছে।

আরও পড়ুন: ফের আইটেম গানে নুসরাত

ঈদের দিন দেশের প্রেক্ষাগৃহে ‘প্রিয়তমা’ মুক্তি পেলেও শাকিব খানের হলে গিয়ে ছবিটি দেখার সুযোগ হয়নি। সেসময় তিনি জানিয়েছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে প্রেক্ষাগৃহে উপস্থিত হয়ে সিনেমাটি দেখবেন।

কথা রাখলেন জনপ্রিয় এ নায়ক। আমেরিকার নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমাসে ‘প্রিয়তমা’ দেখেছেন ঢালিউড সুপারস্টার।

নির্মাতা হিমেল আশরাফ, অভিনেত্রী নওশীন নেহরিন মৌ, অভিনেতা সৈয়দ আদনান ফারুক ও প্রধানমন্ত্রীর সাবেক উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন এসময় তার সঙ্গে ছিলেন।

আরও পড়ুন: কটাক্ষের শিকার সিদ্ধার্থ-কিয়ারা

এদিন শাকিব খান প্রেক্ষাগৃহে নিজের সিনেমা দেখে আবেগতাড়িত হয়ে পড়েন। ছবিটির শেষে দর্শক ও সাংবাদিকরা করতালি দিয়ে নায়ককে অভিনন্দন জানান। এসময় শাকিবের চোখের কোণে জল দেখা যায়।

হিমেল আশরাফ তখনকার সেই মুহুর্ত নিয়ে এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ২০১৭ সালে ‘প্রিয়তমা’ বানানোর ঘোষণার পরে আমাকে জীবনের প্রয়োজনে যুক্তরাষ্ট্রে চলে আসতে হয়।

শাকিব খান তারপর থেকে আজ পর্যন্ত আমাকে মিডিয়াতে ছোট করে হলেও বাঁচিয়ে রেখেছিলেন। আমি দেশে উপস্থিত ছিলাম না, এরপরেও তার প্রায় প্রতিটা সিনেমার অনুষ্ঠানে আমার কথা বলতেন তিনি, আমার নাম বলতেন।

আরও পড়ুন: এবার কলকাতার সিনেমায় পরীমণি

তিনি আরও বলেন, ‘প্রিয়তমা’ না করতে পারার পরেও রাজকুমার ও মায়া নামের দুইটা সিনেমায় আমার নাম ঘোষণা করার পরে মোটামুটি সবাই টিটকারি মেরে হেসেছেন। তাকে সবাই বলতেন, হিমেলকে দিয়ে হবে না। নাটকের ছেলে, নাটক বানায় ফেলবে। কেউ বলতেন, ওর প্রথম সিনেমা ভালো যায় নাই, কুফা ভাই নিয়েন না।

কেউ কেউ বলেছে. শাকিব ভাই ভুল করতেছেন, ও তো নাটকের কিছু করতে পারে নাই, পরে বুঝবেন। ৯৯ ভাগ মানুষ শাকিব ভাইয়ের কাছে আমার নামে নেগেটিভ মন্তব্য করতেন। কিন্তু কোন এক অদ্ভুত কারণে উনি আমার উপর আস্থা পেতেন। প্রায়ই বলতেন তুই একদিন বড় ডিরেক্টর হবি হিমেল।

নির্মাতা হিমেল আশরাফ লেখেন, আমি আজও জানিনা তিনি আসলে কেন বলতেন এই কথা। শুধু আমাকে না, আমার অনুপস্থিতিতেও তিনি খুবই কনফিডেন্সের সাথে বলতেন, হিমেল ভালো সিনেমা বানাবে। তার কথা শুনে মানুষ মুচকি হাসতো।

আরও পড়ুন: বদলে গেছেন পিয়া বিপাশা!

হিমেল শাকিবের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আজ ‘প্রিয়তমা’ দেখা শেষে তার ভেজা চোখে চোখ পরতেই আমাকে দেখে হেসে, কাধে হাত রেখে কিছু না বলেও যেন কত কিছু বললেন। আর আমি তার বিজয়ের হাসি দেখে মনে মনে বার বার বলছিলাম, ‘ভাইয়া থ্যাংক ইউ’।

এই নির্মাতা সর্বশেষ লিখেছেন, শাকিব খানের ব্যস্ত শিডিউলে হয়তো তার সাথে আমার অনেক কাজ হবে না, কিন্তু একজন নির্মাতা হিমেল আশরাফ আজীবন শাকিব খানের কাছে ঋণী হয়ে থাকবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা