ছবি : সংগৃহিত
বিনোদন

বদলে গেছেন পিয়া বিপাশা!

বিনোদন ডেস্ক: লাক্স-চ্যানেল আই প্রতিযোগিতার মাধ্যমে ক্যারিয়ারের শুরুটা হয়েছিল মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশার। এরপর তিনি বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনে কাজ করেন।

আরও পড়ুন: মানারাত থেকে আইনে গ্র্যাজুয়েট তমা

বড় পর্দায় দেখা না মিললেও ছোট পর্দায় বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন পিয়া। তবে এসবের মাঝেই বাংলাদেশ ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এই অভিনেত্রী।

এ মডেল সেখানে স্বামী ও সন্তান নিয়ে সুখের জীবন তার। ২০২০ সালের আগস্ট মাসে দেশে আসলেও অভিনয়ে ফেরা হয়নি। নভেম্বরে ফিরে যান আমেরিকায়।

অভিনেত্রী সেখানে গিয়ে নিজেকে বদলে ফেলেন। ঠোঁটে সার্জারিসহ নিজেকে পাল্টে ফেলেছেন শারীরিকভাবেও। এর মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে ২০২২ সালে ‘মিসেস ওয়ার্ল্ড’ প্রতিযোগীতায় অংশ নেন পিয়া।

আরও পড়ুন: ভক্তকে মাইক ছুড়ে মারলেন কার্ডি বি

যে কারণে এই অভিনেত্রী নিজেকে আরও ফিট করেন। ৯ মাসের প্রস্তুতিতে শরীরের ১০ কেজিরও বেশি ওজন কমিয়ে নিজের মাঝে আমূল পরিবর্তন আনেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পিয়ার সমসাময়িক বিভিন্ন ছবিও ভক্তদের মাঝে উত্তাপ ছড়ায়। খোলামেলা পোশাকে আবেদনময়ী রূপে নিয়মিত ধরা দেন তিনি।

সে সকল ছবিতে ভক্তরাও তার রূপের প্রশংসা করেন। কেউ কেউ আবার সমালোচনাও করেন। কারো মতে, ‘সার্জারি করিয়ে নিজেকে বদলে ফেলেছেন অভিনেত্রী, আগেই ভালো ছিলেন তিনি।’

আরও পড়ুন: আবারও মা হচ্ছেন মাহি

আবার কেউ মনে করেন, ‘যুক্তরাষ্ট্রে পিয়ার এমন খোলামেলা পোশাক বা আবেদনময়ী লুক খুবই স্বাভাবিক, এটাই ধরে রাখা উচিত।’

সম্প্রতি পিয়াকে জায়েদ খানের সঙ্গে নিউইয়র্কে একটি অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা গেছে। এর বাইরে আপাতত কোনো নাটক বা সিনেমায় তিনি কাজ করছেন না।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা