ছবি: সংগৃহীত
বিনোদন

ভক্তকে মাইক ছুড়ে মারলেন কার্ডি বি

বিনোদন ডেস্ক: কনসার্টে ভক্ত ও তারকার মুখোমুখি উপস্থিতি ভিন্ন উন্মাদনা সৃষ্টি করে। এ রকম লাইভ অনুষ্ঠানে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে। মার্কিন র‌্যাপার-গায়িকা কার্ডি বি তেমনই একটি অঘটনের সাক্ষী হলেন।

আরও পড়ুন: আবারও মা হচ্ছেন মাহি

মেজাজ হারিয়ে গান থামিয়ে তিনি দর্শকের দিকে মাইক ছুড়ে মারলেন। মুহূর্তেই এ ঘটনার ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কার্ডি বি’র জন্ম। সেখানেই তার বেড়ে ওঠা। প্রথমে র‌্যাপার হিসেবে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়ার পরে রিয়েলিটি শোয়ে অংশগ্রহণ করেন এই গায়িকা।

আরও পড়ুন: অপুর ‘লাল শাড়ি’ কলকাতায়

সময়ের সাথে সাথে মার্কিন মুলুকে পপ তারকা হিসেবে সুনাম পেতে শুরু করেন তিনি। ৩০ বছর বয়সি এই গায়িকা কণ্ঠের জন্য বেশ জনপ্রিয়।

অনেক জায়গায় তিনি লাইভ কনসার্ট করেন। মার্কিন নাগরিকরা টিকিট কেটে তার গান শুনতে আসেন।

আরও পড়ুন: ‘পরী ভালো অভিনেত্রী’

ঘটনার দিন কার্ডি বি লাসভেগাসে একটি কনসার্টে পারফর্ম করছিলেন। তার পরনে ছিল কমলা রঙের গাউন। ‘বোডাক ইয়োলো’ গানটি গাওয়ার সময় স্টেজের সামনে এক ব্যক্তি গ্লাস দিয়ে পানীয় কিছু ছুড়ে মারেন। এতেই রেগে জান মার্কিন এই পপ তারকা।

কার্ডি বি চোখের পলকে নিজের হাতের মাইকটি ঐ দর্শকে ছুড়ে মারেন। তারকার এই কাণ্ডে হতবাক হয়ে যান উপস্থিত ভক্ত ও নিরাপত্তারক্ষীরা। সোশ্যাল মিডিয়ায় পপ তারকার এই ভিডিও দেখে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন নেটিজেনরা।

আরও পড়ুন: মা হতে চান কিয়ারা

কেউ বলেন, কার্ডি বি’র এমন কাজ করা উচিত হয়নি। আবার অনেকে মনে করছেন, দর্শক বলেই কি যা খুশি তাই করা যায়! কার্ডি যা করেছেন, ভালো করছেন।

প্রসঙ্গত, সম্প্রতি কনসার্টে দর্শকের দ্বারা শিল্পীদের হেনস্তার বিষয়টি বেড়ে গেছে। গত মাসেও এমন আক্রমণের শিকার হয়েছিলেন ব্রিটিশ গায়ক হ্যারি স্টাইলস।
যুক্তরাজ্যের কার্ডিফে একটি কনসার্টের সময় তার দিকে গোলাপের তোড়া ছুড়ে মেরেছিলেন এক দর্শক। বিষয়টি নিয়ে বিখ্যাত গায়িকা অ্যাডেল কিছুদিন আগে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা