সংগৃহীত ছবি
সারাদেশ

যুবককে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জ শহরে মাইকে ঘোষণা দিয়ে হাবিবুর রহমান ওরফে হাবু (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন : থানার সামনে বাসে আগুন

বুধবার (২২ নভেম্বর) রাতে শহরের নিতাইগঞ্জ কাচারিগল্লি এলাকায় এ ঘটনা ঘটে।

হাবিবুর রহমান ওরফে হাবু শহরের ২ নম্বর বাবুরাইল এলাকার মৃত শাহজাহান ওরফে শাহাজালাল ওরফে ফরাদের ছেলে।

আরও পড়ুন : ছেলের হাতে বাবা খুন

স্থানীয়রা বলেন, হাবিবুর রহমান ওরফে হাবু একজন চিহ্নিত ছিনতাইকারী। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিল শহরবাসী। গত দুই/তিন দিন ধরে শহরের নিতাইগঞ্জ কাচারিগল্লি এলাকায় লোকজনকে মারধর করে সঙ্গে থাকা সব কিছু ছিনিয়ে নিতো হাবু ও তার লোকজন। রাতে আবার এলাকায় প্রবেশ করে সাধারণ মানুষকে মারধর জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসী হাবুকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি মারা যায়। সেই সাথে তার সাথে থাকা আরও দুইজন পালিয়ে যায়।

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, শুনেছি মাইকে ঘোষণা দিয়ে একজন ছিনতাইকারীকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেছে। তার বিরুদ্ধে থানায় ৭ টি ছিনতাই মামলা রয়েছে। গণপিটুনি দিয়ে হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা