সংগৃহীত
সারাদেশ

থানার সামনে বাসে আগুন

জেলা প্রতিনিধি: কুষ্টিয়া জেলার চৌড়হাস হাইওয়ে থানার সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফলে বাসের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনার পরপরই গিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

আরও পড়ুন: ছেলের হাতে বাবা খুন

বুধবার (২২ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কে সদর উপজেলার আলামপুর এলাকায় এই ঘটনা ঘটে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সোহেল রানা রাত পৌনে ১২টার দিকে গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাসে আগুনের ঘটনা নাশকতা না অন্য কোনো কিছু, সেটা খতিয়ে দেখা হচ্ছে। যেহেতু ঘটনাটি থানার সামনে ঘটেছে, তাই এ বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত সোমবার কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কে হানিফ পরিবহনের বাসটি দুর্ঘটনার শিকার হয়। পুলিশ পরে বাসটি উদ্ধার করে চৌড়হাস হাইওয়ে থানার সামনে মহাসড়কের ওপর রাখে। বুধবার রাতে ঐ বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনার পর পুলিশ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা