ছবি : সংগৃহিত
বিনোদন

মুক্তির অনুমতি পেয়েছে ‘মুজিব’

বিনোদন ডেস্ক: অবশেষে মুক্তির অনুমতি মিললো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’।

আরও পড়ুন: সিনেমায় কাজের বিপরীতে কিছু চায়!

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি আনকাট সেন্সরে ছাড়পত্র পেয়েছে। সম্প্রতি তথ্য মন্ত্রণালয় জানান ভারতেও ছবিটির সেন্সর প্রক্রিয়াধীন আছে ।

সিনেমাটির ১ম ধাপের শুটিং শুরু হয়েছিলো ২০২১ সালের ২২ জানুয়ারি ভারতের মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে। ১৮ ডিসেম্বর বাংলাদেশে তা শেষ হয়েছিলো।

গত বছরের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ১ম পোস্টার, ৩রা মে ২য় পোস্টার এবং সবশেষ ১৯ মে কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হয়।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র সফর নিয়ে যা বললেন অপু

ভারতের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ।

ছবিটির অন্যান্য চরিত্রে আরো অভিনয় করেছেন দিলারা জামান, জায়েদ খান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, ফেরদৌস আহমেদ, খায়রুল আলম সবুজ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।

আরও পড়ুন: আইসিইউতে রাকেশ বাপাট

শুরু থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আকাশ সমান। সেন্সর ছাড়পত্র পাওয়ার পর এবার মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব বাংলাদেশে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চায়। বাংলাদেশের পাশাপাশি ভারতেও সিনেমাটি মুক্তি পাবে ।

সান নিউজ/এএ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা