সংগৃহীত
জাতীয়

আজ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ২ দিনের জন্য ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার আগমনের অপেক্ষায় রয়েছেন জেলার আ’লীগের নেতাকর্মীরা। ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন: ছুটির দিনেও কি বৃষ্টি থাকবে

শুক্রবার (৫ জুলাই) বিকেলে ৩টায় গণভবন থেকে রওনা দেবেন তিনি। এই সময় মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে আয়োজিত “পদ্মা সেতু” প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগদান করবেন তিনি। এরপর বিকেল ৫ টায় তিনি টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেবেন তিনি।

এরপর সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌঁছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। এর পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। এ সময় শ্রদ্ধা নিবেদন শেষে তিনি টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতেই রাত্রিযাপন করবেন।

আরও পড়ুন: টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

তার পরের দিন শনিবার (৬ জুলাই) সকালে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। এরপর বেলা ১১টায় জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন, ‘এসো বঙ্গবন্ধুকে জানি’ শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন ও শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

তারপর দুপুর ১২টায় নবনির্মিত টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন করবেন তিনি। পরে দুপুরে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে জোহরের নামাজ আদায় করবেন এবং মধ্যাহ্নভোজ করবেন। তার পরে বিকেল সাড়ে ৩টায় জাতির পিতার সমাধিসৌধে ফাতেহা পাঠ ও মোনাজাত করে প্রধানমন্ত্রী বিকেল ৪টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চবি ছাত্রদল নেতা শোকজ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্...

৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের ৬টি জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছ...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা