সংগৃহীত
জাতীয়

টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ২দিনের সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৫ জুলাই) বিকেল ৪টায় মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে আয়োজিত “পদ্মা সেতু” প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগদান শেষে বিকেলে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেবে। প্রধানমন্ত্রীর দৈনিক কর্মসূচি থেকে এই সকল তথ্য জানা যায়।

আরও পড়ুন: এলএনজি কিনবে সরকার

এ সময় জানা যায়, শুক্রবার বিকেল ৩টায় গণভবন-পদ্মা সেতুর মাওয়া প্রান্তের উদ্দেশ্যে সড়ক পথে যাত্রা করবেন তিনি। এরপর বিকেল ৪টায় মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে আয়োজিত “পদ্মা সেতু” প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগদান করবেন। এর পরে বিকেল ৫টায় টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেবেন তিনি। তার পর সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। এর পরে দোয়া-মোনাজাতে অংশ নেবেন তিনি।

শনিবার (৬ জুলাই) সকাল ১১টায় বঙ্গবন্ধুর বাল্যকালের বিদ্যাপীঠ টুঙ্গিপাড়া গিমাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করবেন তিনি। ঐখানে ‘এসো বঙ্গবন্ধুকে জানি’ শীর্ষক অ্যালবামের মোড়ক উম্মোচন করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১২টায় নবনির্মিত টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর বিকেল সাড়ে ৩টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন। ২দিনের সফর শেষে শনিবার (৬ জুলাই) বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা