সংগৃহীত
জাতীয়

ভবন থেকে পড়ে নারী শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আজিমপুরে পুরাতন ১টি ৪তলা ভবনের সংস্কার কাজ করার সময় নিচে পড়ে খাইরুন বেগম নামে ২ নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় আজিমপুরের সরকারি কলোনিতে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

নিহত নারী, মাদারীপুরের কালকিনি থানার সেকেন্দার সরদারের মেয়ে।

নিহতের সহকর্মীরা বলেন, নিহত খাইরুন তাদের সাথে রাজমিস্ত্রি সহকারী ও বিভিন্ন সময় রঙের কাজ করতেন। বৃহস্পতিবার সকালে ৪ তলার ওপর কাজ করার সময় অসাবধানবশত নিচে পড়ে যান তিনি। এরপর দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এই বিষয়টি লালবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা