ছবি: সংগৃহীত
বিনোদন

সংসার ভাঙল অস্কারজয়ী অভিনেত্রীর

বিনোদন ডেস্ক: ড্যারেন অ্যারোনফস্কি পরিচালিত ‘ব্ল্যাক সোয়ান’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন হলিউড অভিনেত্রী নাটালি পোর্টম্যান। সিনেমাটিতে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি স্বরূপ সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জেতেন তিনি।

আরও পড়ুন: প্রচুর লাভ লেটার পাচ্ছেন রণবীর

সিনেমাটিতে কাজ করার সময়ে ফরাসি নৃত্যশিল্পী বেঞ্জামিন মিলপিডের সাথে আলাপ হয় এই অভিনেত্রী। আলাপ থেকে বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে প্রণয়। আরেক ধাপ এগিয়ে নিয়ে ২০১২ সালে বিয়ে করেন নাটালি ও বেঞ্জামিন।

এই তারকা জুটির আলেফ ও আমালিয়া নামের ২ টি সন্তানও আছে।

আরও পড়ুন: সিনেমা দেখার জন্য ছুটি ঘোষণা

ইউএস উইকলির প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় ব্যক্তির জন্য এই দম্পতির দীর্ঘ ১১ বছরের সংসারে চিড় ধরে। মাসখানেক আগেই আবহাওয়াকর্মী ক্যামিল এটিয়েনের সাথে বেঞ্জামিনের প্রেমের কথা শোনা যায়।

২৫ বছরের ঐ তরুণীর সাথে প্রেমের গুঞ্জন নিছক কানাঘুষা বলেই উড়িয়ে দিয়েছিলেন নাটালি। চেষ্টা করেছিলেন বেঞ্জামিনের সাময়িক ভুল ক্ষমা করে সংসারে মন দিতে।

আরও পড়ুন: বার্বি লুকে নুসরাত

কিন্তু অনেকবার অভিনেত্রীর বিশ্বাস ভাঙেন স্বামী। নাটালি বলেন, সম্পর্ক আর টিকবে না। তাই বিবাহ বিচ্ছেদের পথই বেছে নিয়েছি।

অবশ্য এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন: বক্স অফিসে ১ বিলিয়ন ডলার পার

প্রসঙ্গত, সম্প্রতি ১১ তম বিবাহবার্ষিকীতে অস্ট্রেলিয়ায় একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ তারকা জুটি। সেখানে নাটালি হাতে বিয়ের আংটি দেখা যায়নি। সেই থেকে এ দম্পতির সম্পর্ক নিয়ে আলোচনা আরও বাড়তে থাকে।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা