সংগৃহীত
বিনোদন

প্রেমিক খুঁজছেন নুসরাত

বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ব্যক্তিগত জীবনে আংটি বদল হবার পরেও বাগদান ভেঙে গেছে এ অভিনেত্রীর। এতে করে তার মনটা খারাপ। কিন্তু এই খারাপ সময়টা অন্যভাবে পার করার চেষ্টা করছে এ নায়িকা।

আরও পড়ুন: বার্বি লুকে নুসরাত

অভিনেত্রী জানায়, ‘প্রেম থেকে বাগদান হয় আমাদের। টানা ১০ বছরের সেই সম্পর্ক ভেঙে গেছে। সেজন্য জন্য মন খারাপ তো আছেই। মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। ভেঙে যাওয়া সম্পর্কের স্মৃতির প্রসঙ্গে ফারিয়া জানায়, দীর্ঘ সময়ের জার্নিতে, কত কথা, কত স্মৃতি! মনে তো পড়বেই।

তিনি আরো বলেন, আগের আমলের মানুষের মতো প্রেম করতে ইচ্ছা করে। এদিক-সেদিক ঘুরেফিরে বুঝলাম, এ যুগের ছেলেদের কাছে প্রেমিকা হিসেবে আমার যায় না। হা হা হা....

নুসরাত বলেন, এখন কারো সাথে প্রেম করছেন না। তবে চেষ্টা করে যাচ্ছেন। ফারিয়ার কথায়, ‘নতুন প্রেমে পড়িনি,তবে চেষ্টা করছি না, ঠিক তা নয়। আমিও হিউম্যান বিয়িং। অবশ্যই প্রেমে পড়তে চাই ।

আরও পড়ুন: প্রচুর লাভ লেটার পাচ্ছেন রণবীর

একটু মজার ছলে তিনি জানান, ‘প্রেমের জন্য কথাবার্তা বলতে গিয়ে মনে হলো, আমি মনে সেকেলে। আপনি যদি টানা ১০ বছর প্রেম করেন, সেকেলে তো লাগবেই। আমার কাছে তাই মনে হয় এখন।

সবশেষে ফারিয়া জানান, ‘বর্তমান যুগটা আমার কাছে বেশ অদ্ভুত মনে হয়। এই যুগের প্রেমের ব্যাকরণ বুঝতেই আমার অর্ধেক বয়স কেটে যাবে। এমনিতেই সাকসেসফুল মেয়েদের সাথে ছেলেরা প্রেম করতে একটু ভয় পায়, আবার তার মধ্যে যদি নুসরাত ফারিয়া হয়, তা হলে তো ঝামেলাই।


সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা